সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ

কমলগঞ্জে শিক্ষার্থীদের মাঝে এককালীন উপবৃত্তি প্রদান

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ৮১১ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি।।

শ্রীমঙ্গলে শহীদ এমপি শিক্ষার্থীর মাঝে ৮লাখ টাকা শিক্ষাবৃত্তি প্রদান

কমলগঞ্জের হীড বাংলাদেশের সিলেট ০১ এরিয়ার মাইক্রোফাইন্যান্স কর্মসূচীর সকল সমিতির সদস্যগণের ছেলে/মেয়েদের ২০২১ইং সালের এসএসসি ও এইচএসসি জিপিএ ৪ এবং ৫ প্রাপ্ত ছাত্র/ছাত্রীদেরকে এককালীন উপবৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠান।

আজ ১৭ই মে মঙ্গলবার বিকালে হীড বাংলাদেশ এর আয়োজনে কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে হীড বাংলাদেশ এর নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ রফিকুর রহমান, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন,

মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভীন। হীড বাংলাদেশ এর লিয়াজু অফিসার নুরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অপারেশন ডাইরেক্টর ডাঃ সুবির খেয়াং বাবু, এরিয়া ম্যানেজার তপন সাহা।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষিকা শিলা চক্রবর্তী, জয়লক্ষী রানী, শিক্ষার্থী সূচনা সিনহা ও হৃদয় প্রমুখ।

অনুষ্ঠানে হীড বাংলাদেশ এসএসসি ও এইচএসসি জিপিএ ৪ ও ৫ মোট ছাত্র /ছাত্রী  ১৭৭ জনকে নগদ মোট ৭ লাখ ৫৪ হাজার টাকা ও সাথে ক্রেষ্ট প্রদান করা হয়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd