1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ কমলগঞ্জে ৬০ বছর পুরানো গ্রামীণ সড়ক কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি, গ্রামবাসীর প্রতিবাদ কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন মাদ্রাসায় সুধি সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন কমলগঞ্জে মীম হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খাবার সরবরাহের টেন্ডারে অনিয়মের অভিযোগ

জুড়ী আশ্রয়কেন্দ্রে জন্ম নেওয়া শিশুটির নাম প্লাবন

  • প্রকাশিত : বুধবার, ২২ জুন, ২০২২
  • ৪৯২ বার দেখা হয়েছে

সিলেটের সাথে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক

অনলাইন ডেস্ক নিউজ।।

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত বেলাগাঁও গ্রামের সুহেল মিয়ার পরিবার আশ্রয় নেন জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এর আশ্রয়কেন্দ্রে।

আজ (২২শে জুন) বুধবার সকাল প্রায় ৮ ঘটিকার সময়  সুহেল মিয়ার অন্তঃসত্ত্বা স্ত্রী আলেখা বেগমের প্রসব ব্যথা উঠে।

এরপর জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সহায়তায় সকাল প্রায় ৮ঘটিকার সময় আশ্রয়কেন্দ্রে ফুটফুটে একটি ছেলে জন্ম দেন আলেখা বেগম। পরে দুর্যোগের সময়ে জন্ম নেওয়া ওই শিশুটির নাম রাখা হয়েছে ‘প্লাবন’।

বাচ্চাটির নামই মনে করিয়ে দিবে তার জন্মকাল ও জন্মের স্থান এ সময়ে ভয়াবহ বন্যাকবলিত বিপর্যস্ত মানুষের শংকটপূর্ণ জীবনের কথা।

এবিষয়টি নিশ্চিত করেছেন জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ।

তবে জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক শিতাংশু শেখর দাশ বলেন যে, আমাদের বিদ্যালয়ের  আশ্রয়কেন্দ্রে শিশুটির জন্ম নেওয়ায় নাম রাখা হয়েছে প্লাবন।

সন্তান প্রসবে সহযোগিতা করেন জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃ অসিত দেবনাথ, সহকারী সার্জন ডাঃ ফারহানা রহমান, স্বাস্থ্য পরিদর্শক রতীশ চক্রবর্তী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক সীমা রাণী দাস, অনুরুদ্র পালসহ অনান্য।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed