1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
ভারতে মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে কমলগঞ্জে বিক্ষোভ মিছিল - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
বিসমিল্লাহ এলপিজিগ্যাস স্টেশন এর ৩য় বছর পূর্তি কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন কমলগঞ্জে বিওয়াইসি আয়োজনেব্লক, বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ সড়ক উন্নয়ন কাজে বিপর্যস্ত শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা বিয়ের কাবিনের জমিতে গড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনে ৮ জনের মনোনয়নপত্র দাখিল জুলাই যুদ্ধা হাদি আর নেই, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি কমলগঞ্জে মহান বিজয় দিবসে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ চিতলীয়া প্রবাসী কল্যাণ সংগঠন এর শীতবস্ত্র বিতরণ

ভারতে মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে কমলগঞ্জে বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৫৯২ বার দেখা হয়েছে

পদ্মা সেতুর নাট বল্টু খোলে ওই ছেলেটি আটক

কমলগঞ্জ প্রতিনিধি।।

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির বহিষ্কৃত নেতা নূপুর শর্মা ও নবী কুমার জিনদাল মহানবী হজরত মুহাম্মদ মোস্তফা (সা:) কে নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে মাধবপুর এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন সম্মিলিত তৌহিদী জনতা।

আজ ২৬শেজুন রবিবার বাদ আছর বিকাল সাড়ে ৫ টার সময় মাধবপুর বাজার জামে মসজিদ গেইট থেকে স্থানীয় শত শত মুসল্লিরা জড়ো হয়ে এ কর্মসূচি পালন করেন।

পরে সবাই মিলে মিছল করেন মাধবপুর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাধবপুর বাজারে সামনে গিয়ে শেষ হয়। পরে মাওলানা নুরুল মুত্তাকীন জুনায়েদের সভাপতিত্বে এক পথসভা অনুষ্ঠিত হয়। এসময় ভারতের ক্ষমতাসীন বিজেপির বহিষ্কৃত নেতা নূপুর শর্মার ছবিতে জুতা নিক্ষেপ করা হয়। 
পরে পথসভায় বক্তব্য রাখেন মাওলানা লুৎফর রহমান জাকারিয়া, মুফতি খুবাইব আহমদ জাহাঙ্গীর, মাওলানা হুসাইন আহমদ খালেদ, ছাত্রনেতা মুহাম্মদ সিহাব উদ্দিন, আবুল বাশার, আব্দুল মন্নান প্রমুখ।

এ সময়ে মাওলানা নুরুল মুত্তাকীন জুনায়েদ বক্তব্যে বলেন যে, আল্লাহর পর যার মর্যাদা তিনি হলেন হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে কেউ জঘন্য মন্তব্য করলে কোন মুমিন বান্দা সেই ব্যক্তিকে ছাড় দেবে না তাই আমাদের সরকারেরও উচিত এর বিরুদ্ধে তীব্র নিন্দা জানানো৷

তিনি আরোও বলেন যে, মহানবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মুসলমানদের জানের চেয়ও প্রিয়। আমরা নিজেদের মা বাবার চেয়েও আমাদের মহানবী হজরত মোহাম্মদ মোস্তফা (সাঃ) কে বেশি ভালোবাসি প্রয়োজনে আমরা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু জন্য জীবন দিতে প্রস্তুত আছি৷ 
আন্দোলনরত মুসল্লিরা ভারতের বিজেপি নেতা নূপুর শর্মার মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদ জানিয়ে সংসদ অধিবেশনে নিন্দা প্রস্তাব গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সেই সাথে করোনার অজুহাত দেখিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয়উৎসব ঈদুল আজহা ও পশু কোরবানি দেয়া বন্ধের নির্দেশের তীব্র নিন্দা জানান তিনি।

এদিকে বিক্ষোভ মিছিল থেকে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কমলগঞ্জ পুলিশ প্রশাসন সতর্ক অবস্থায় ছিলো।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed