সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

কমলগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ৫২৪ বার দেখা হয়েছে

কমলগঞ্জে সন্মানী ভাতার দাবীতে জনস্বাস্থ্য প্রকৌশল অফিস ঘেরাও

কমলগঞ্জ প্রতিনিধি।।

মাদকদ্রব্যের অপব্যবহাররোধকল্পে সামাজিক  আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৮শে জুন) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের  উদ্যোগে ও জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় এর  আয়োজন করে কমলগঞ্জ উপজেলা প্রশাসন।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলার বিজ্ঞ জেলা ম্যাজিসেট্রট  মোঃ আবদুল হক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনেরস সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপক ছিলেন জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ হাবীব তৌহিদ ইমাম।বিশেষ অতিথি ছিলেন  বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান প্রমুখ।

এছাড়াও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার, মুক্তিযোদ্ধা, সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, সাংবাদিক, শিক্ষার্থী সহ শতাধিক লোক অংশ নেন।

কর্মশালার শুরুতে সমন্বিত কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। পরে জেলার ভিত্তিতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালা শেষে প্রধান  অতিথিসহ অন্যান্য অতিথিরা মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে  বিভিন্ন  গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd