সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার কমলগঞ্জে আপত্তিকর অবস্থায় নারীসহ ৫ জন আটক,মোটরসাইকেল ও সিএনজি জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন চলছে, ঝুঁকিতে সড়ক ও সেতু কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ দাবি ও পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ ব্যবসায়ি রশিদ কমলগঞ্জে প্রবাসীর বসত ঘরের দরজা-জানালা ও মোটরসহ ৩ লাখ টাকার মালামাল লুট অপ্রাপ্তবয়স্ক মেয়েকে জিম্মি করে ধর্মান্তর ও ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রচার করায়, সাংবাদিকসহ পাঁচজনের উপর মামলা কমলগঞ্জে জমি বিক্রয় সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আটক ১ কমলগঞ্জে গাছের সুরক্ষায় জামাল হোসেন এর উদ্যোগ

সেলিম আল দীনের জন্মদিনের স্মরণে  প্রদর্শিত হবে কহে বীরাঙ্গনা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ৬৮৮ বার দেখা হয়েছে

মণিপুরি থিয়েটারে মঙ্গল শুভযাত্রা

নির্মল এস পলাশ বিশেষ প্রতিনিধি ::

মণিপুরী আয়োজনে  থিয়েটারের সেলিম আল দীনের জন্মদিনের স্মরণে বিশেষ নাট্য প্রদর্শনী।

আজ ১৮ই আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় ঘোড়ামারা মণিপুরী থিয়েটারের নট মণ্ডপে  
মণিপুরী থিয়েটারের সারাজাগানো নাটক “কহে বীরাঙ্গনা” প্রদর্শীত হবে। আজকের নাট্য প্রদর্শনী উপভোগ করবেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সিফাত উদ্দিন ।

মাইকেল মধুসুদন দত্তের কাব্যকে শুভাশিস সিনহার সম্পাদনা ও নির্দেশনায় নাটকে প্রদান চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী জ্যোতি সিনহা। চার বীরাঙ্গনার কথা চার রসে, চার স্বরে, চার ভঙ্গিতে আর চার আবহে উপস্থাপন করবেন একক অভিনেত্রী এ প্রজন্মের অন্যতম শক্তিমান মঞ্চ অভিনেত্রী জ্যোতি সিনহা।

মণিপুরী নাচের মুদ্রার সাথে,নাটকের আবহ সংগীতের ভিন্নতর ব্যবহার মায়াঘেরা গ্রামীণ শান্ত নিবিড় পরিবেশে নাটকের এক ভিন্নতর পরিবেশনায় মনের ভালোলাগায় ছুয়ে থাকবে।

মণিপুরী থিয়েটারের সভাপতি নাট্য নির্দেশক  শুভাশিস সিনহা বলেন দর্শকদের ভালোলাগাই আমাদের নাট্য প্রদর্শন ও আয়োজনে সার্থকতায় প্রেরণা যোগায়। সেলিম আল দীনের জন্মদিনের স্মরণে আজকের “কহে বীরাঙ্গনা” নাট্য প্রদর্শনী উপভোগ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd