সংবাদ শিরোনাম :
ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস

আগামী মাসের মধ্যেই ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন

  • প্রকাশিত : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৫০ বার দেখা হয়েছে

কমলগঞ্জে জোরপূর্বক স্কুল ছাত্রীকে ধর্ষণ

অনলাইন ডেস্ক নিউজ::

ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন আগামী অক্টোবরের মধ্যে হতে পারে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ছাত্রলীগের সম্মেলনের প্রস্তুতি নিতে নির্দেশনা দিয়েছেন। শিগগিরই ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে। ছাত্রলীগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা এমন তথ্য জানিয়েছেন।


তবে সংগঠনের একাধিক সূত্র জানায় যে, ছাত্রলীগের দুই বছর মেয়াদের কেন্দ্রীয় কমিটি এরই মধ্যে চার বছর পার করেছে। ফলে সম্মেলন আয়োজনে আর দেরি চায় না দলের নীতিনির্ধারণী পর্যায়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশনা পেয়ে দলের একজন গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতা সম্প্রতি ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে সম্মেলনের প্রস্তুতির কথা জানিয়েছেন।


এবিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় জানান যে, ‘সম্মেলনের বিষয়ে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা এখনো আমাদের দেওয়া হয়নি।

তবে আমাদের প্রস্তুতি আছে। আওয়ামী লীগ সভাপতি নির্দেশ দিলে আমরা যেকোনো সময় সম্মেলন আয়োজন করতে পারব।


২০১৮ইং সালের মে মাসে ছাত্রলীগের সম্মেলনের আগে সংগঠনটির কর্মকাণ্ড দেখভালের জন্য আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের চার কেন্দ্রীয় নেতাকে দায়িত্ব দেন। তাদের একজন হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি জানান যে, ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে সম্মেলন আয়োজনের বিষয়ে কথা হয়েছে।

শিগগিরই ছাত্রলীগে সম্মেলন হবে, এতে কোনো সন্দেহ নেই। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে আলাপ করে সম্মেলনের তারিখ চূড়ান্ত করা হবে।


শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd