সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে যৌতুকের অভিযোগে বিয়ে ভাঙার দাবি,বরের ভাইয়ের অভিযোগ ২০ লাখ টাকা লেনদেন কমলগঞ্জে জমি নিয়ে বিরোধে ৩’শ, গাছের চারা কেটে ফেলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত কৃষক কমলগঞ্জের লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’প্রকৃতির বুকে দৌড়ের উচ্ছ্বাস কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল মৌলভীবাজারের লকডাউনের প্রভাব নেই, স্বাভাবিক জনজীবন কমলগঞ্জে ইকরাউল কোরআন ফাউন্ডেশনের কুইজ প্রতিযোগিতা কমলগঞ্জে হত্যা মামলা আপস না করায় গাড়িতে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগ চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলম রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার কমলগঞ্জে আপত্তিকর অবস্থায় নারীসহ ৫ জন আটক,মোটরসাইকেল ও সিএনজি জব্দ

বিএনপির কর্মসূচীতে আওয়ামী লীগের হামলা

  • প্রকাশিত : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৯৬ বার দেখা হয়েছে

কমলগঞ্জে জোরপূর্বক স্কুল ছাত্রীকে ধর্ষণ
অনলাইন ডেস্ক নিউজ::

বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি) মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে হামলা চালিয়েছেন আওয়ামী লীগ।

আজ (১৭ই সেপ্টেম্বর) শনিবার রাত প্রায় ৭:৩০ মিনিটের সময় রাজধানীর বনানিতে এ ঘটনাটি ঘটে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ ও লাঠির আঘাতে বেশ কয়েকজন নেতা কর্মি আহত হয়েছেন।


এ ঘটনায় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়ালসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

এর মধ্যে তাবিথের অবস্থা বেশ গুরুতর। তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে।

তবে জানা গেছে যে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের
অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং পুলিশের গুলিতে দলের তিন কর্মী নিহতের প্রতিবাদে বনানীতে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি। বনানীর কাকলী থেকে গুলশান-২ নম্বর গোলচত্বর পর্যন্ত সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত এই কর্মসূচি হওয়ার কথা ছিল।

তবে এর এক ঘণ্টার বেশি সময় আগে রাস্তায় জড়ো হন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ কর্মসূচি শুরুর আগে বক্তব্য দিচ্ছিলেন প্রধান অতিথি খন্দকার মোশাররফ হোসেন। তার বক্তব্য শেষ হওয়ার আগেই ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির নেতা কর্মিদের ওপর হামলা চালায়। 

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd