সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

এনআইডি নিয়ে মাথা ঘামাবে নাঃ ইসি

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ৬১৭ বার দেখা হয়েছে



অনলাইন ডেস্ক নিউজ::
মৌলভীবাজার জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন শেখ ফজলে শামস পরশ
নির্বাচন কমিশন (ইসি) এনআইডি নিয়ে মাথা ঘামাবে না জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন।

আমাদের কাজ হচ্ছে নির্বাচন করা। এটা রাষ্ট্র, সরকার এবং পার্লামেন্টের বিষয়। এখানে আমরা কী করব। কাজেই এবিষয়ে আমাদের চিন্তা-ভাবনার কোনো কারণ নাই।


আজ মঙ্গলবার (১১ই অক্টোবর) নির্বাচন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

তিনি আরও বলেন যে, আমরা নির্বাচনের দিকে মনযোগ দেব। আমাদের কাছে স্বচ্ছ ভোটার তালিকা থাকবে। আমরা ভোটার তালিকা দিয়ে নির্বাচন করব। এনআইডি নিয়ে আমরা মাথা ঘামাব না।

কাজী হাবিবুল আউয়াল বলেন যে, এনআইডি আমাদের বিষয় নয়। এনআইডি এখানে

থাকুক, সরকারের কাছে যাক, সেটা হচ্ছে ওদের ওয়ার্ক।

আমাদের নির্বাচন প্রক্রিয়ায় ভোটাররা যাতে ভোট দিতে পারেন, সেজন্য ভোটার তালিকা শুদ্ধ আছে কিনা, যদি ইভিএমে ভোট হয় আঙুলের ছাপ দিয়ে ভোট দিতে পারবে কি না এগুলো আমাদের বিষয়।

ভোটার তালিকার সঙ্গে এনআইডির সংযোগের কোনো প্রয়োজন নেই উল্লেখ করে তিনি বলেন যে, আমাদের ভোটার তালিকার বাই প্রোডাক্ট হচ্ছে এনআইডি। এনআইডির বাই প্রোডাক্ট কিন্তু ভোটার তালিকা নয়।

আমি নিউজে পড়ালাম, যে শিশুটির জন্ম হবে সেও এনআইডি পাবে। সরকার যদি এমন উদ্যোগ নিয়ে থাকে তাহলে আমাদের প্রশংসা করা দরকার।

এখন নির্বাচনটা যদি সরকার নিয়ে যেতে চায়। যে, নির্বাচনটা অন্য কেউ করবে, তখন গিয়ে আমি কথা বলব। এনআইডি যদি চলে যাবে, তাতে নির্বাচন প্রসেস যদি বিঘ্নিত হয় তখন আমরা দেখব বললেন তিনি।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd