সংবাদ শিরোনাম :
মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত

কমলগঞ্জে চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিলো তরুণী

  • প্রকাশিত : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ৪০২ বার দেখা হয়েছে


কমলগঞ্জ প্রতিনিধি ::
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্ত:নগর জয়ন্তিকা ট্রেনের নিচে ঝাপ দিয়ে অজ্ঞাত পরিচয়ের এক তরুণী (২০) আত্মহত্যা করেছে।

আজ শনিবার (২৮শে জানুয়ারি) দুপুর প্রায় ১টা ২০ মিনিটে সময় এ ঘটনাটি ঘটেছে।

এবিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান যে, দুপুরে দিকে সিলেট থেকে ঢাকাগামী আন্ত:নগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন শমশেরনগর রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এমন সময় অজ্ঞাত পরিচয়ের এক তরুণী চলন্ত ট্রেনের নিচে ঝাপ দেয়। ট্রেনটির ইঞ্জিন বগির বাম্পার তাকে টেনে প্রায় ৫০০ মিটার দুরে শিংরাউলি গ্রামে ফেলে দেয়।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সোহেল রানা বলেন যে, খবর পেয়ে পুলিশ রেললাইন হতে মরদেহ উদ্ধার করে পাশে রেখে শ্রীমঙ্গল জিআরপি থানাকে অবগত করা হয়। এ সময় তরুণীর একটি ভ্যানেটি বেগ ও ভেঙ্গে যাওয়া ঘড়ি ও ভাঙ্গা মোবাইল পাওয়া গেছে। শ্রীমঙ্গল রেলওয়ে জিআরপি পুলিশ ঘটনাস্থলে আসার পর লাশ উদ্ধার করেছে।

এবিষয়ে শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন যে,  স্টেশনের প্লাটফর্ম এলাকায় তরুণীটি চলন্ত জয়ন্তিকা ট্রেনের সামনে ঝাপ দেয়। ট্রেনের ইঞ্জিন নিচের বাম্পার তাকে টেনে নিয়ে সিংরাউলী এলাকায় আপ হোম সিগনাল সংলগ্ন এলাকা ফেলে দেয়।

তবে তরুণীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অঞ্জন কুমার পাল। তিনি জানিয়েছেন যে, ময়নাতদন্তের পর বিস্তাারিত জানা যাবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd