সংবাদ শিরোনাম :
মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত

কুড়িগ্রামে মাদক কারবারি আলতাফ পুলিশের হাতে আটক

  • প্রকাশিত : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ৩৯৯ বার দেখা হয়েছে




অনলাইন ডেস্ক নিউজ ::
২০ বছর পরে নড়াইলে ছাত্রলীগের কমিটি গঠন

কুড়িগ্রামে ১০ কেজি গাঁজা ও ০২ বোতল ফেন্সিডিল সহ কুখ্যাত মাদক কারবারি আলতাফকে গ্রেফতার করেছে পুলিশ।
জেলা পুলিশ তথ্য সুত্রে, ভূরুঙ্গামারী থানা পুলিশ কর্তৃক গত ১৬ই মার্চ ২০২৩ তারিখ ২০:১৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী থানাধীন দেওয়ানের খামার মৌজাস্থ ভূরুঙ্গামারী হতে কুড়িগ্রামগামী মহাসড়কে কালভাট এর উপর থেকে ভূরুঙ্গামারী থানার মইদাম হাজিপারা গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ আলতাফ হোসেন (২৫)কে ১০ কেজি গাঁজা ও ০২ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে ভূরুঙ্গামারী থানার একটি চৌকস টিম।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে নিয়মিত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd