1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

কমলগঞ্জে একাধিক মামলার আসামি গ্রেপ্তার

  • প্রকাশিত : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৩৫৯ বার দেখা হয়েছে



কমলগঞ্জ প্রতিনিধি::

বিশ্বনাথে হিন্দু মুসলিম প্রেমিক যুগল আটক

মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে দীর্ঘদিন যাবৎ পলাতক একাধিক হত্যা মামলার আসামি আলাউদ্দিন (৩৪)কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

গতকাল শনিবার দিবাগত মধ্যরাত সোয়া ২টার দিকে তথ্য প্রযুক্তির ব্যাবহার ও গোপনসংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে কমলগঞ্জের ভানুগাছ লংগুরপাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। সে শ্রীমঙ্গল উপজেলার সাইটুলা এলাকার বাসিন্দা কাছুম আলীর পুত্র।

এবিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান-আল-আলম।

তিনি আরও জানান যে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে শ্রীমঙ্গল থানার দুটি হত্যা মামলায় (শ্রীমঙ্গল থানার মামলা নং-০৫, তারিখ-১০/১১/২০০৯ ইং, ধারা-৩২৬ পেনাল কোড-১৮৬০ ও মামলা নং-০৭/১৪০, তারিখ-০৭/০৬/২০১১ ইং, ধারা-৩০২/১১৪/৩৪ পেনাল কোড-১৮৬০) বিজ্ঞ আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এছাড়াও শ্রীমঙ্গল থানার অপর একটি হত্যাচেষ্টা মামলায় (শ্রীমঙ্গল থানার মামলা নং-১৫, তারিখ-২১/২০১৩ ইং, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড-১৮৬০) উক্ত তাকে বিজ্ঞ আদালত ৫ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা দণ্ড দিয়েছেন।

তবে আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামিকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed