1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ

গাইবান্ধায় গরু চোরচক্রের ৪সদস্য গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ২৫৭ বার দেখা হয়েছে




অনলাইন ডেস্ক নিউজ ::

কমলগঞ্জে বন্দুকসহ চার ভারতীয় নাগরিক আটক
গাইবান্ধায় আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি করা ৪টি গরু ও পরিবহনের কাছে ব্যবহৃত ১টি ট্রাক জব্দ করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালিয়া গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে মো. সাজ্জাদুল ইসলাম সজীব, রাজশাহী জেলার কাশিডাঙ্গা উপজেলার রায়পাড়া গ্রামের জাহিদুল ইসলাম জাহিদের ছেলে বিজয় ইসলাম ওরফে পিচ্চি বাবু, অপর দুই সদস্য সদর উপজেলার খামার পীরগাছা গ্রামের মৃত আজিমুদ্দিনের ছেলে রেজাউল ইসলাম ও আব্দুল মান্নানের ছেলে আব্দুল মজিদ।

পুলিশ সুপার মো. কামাল হোসেন জানান যে, গতকাল (৪ঠা ত্রপ্রিল) মঙ্গলবার দুপুরে গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের খামার পীরগাছা গ্রামের আব্দুল মজিদের বাড়িতে চোরাই গরু ট্রাকে করে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছিল। এমন গোপন খবরের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় ট্রাকে ওঠানোর সময় চারটি চোরাই গরু ও আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সুপার আরও বলেন, ‘এ চোর চক্রটি দেশের বিভিন্ন স্থান থেকে গরু চুরি করে জেলার বিভিন্ন হাটবাজারে বিক্রি করে আসছিল। গরুগুলোর মালিক না পাওয়ায় পুলিশি হেফাজতে রাখা হয়েছে।’

আজ (৫ই এপ্রিল) বুধবার দুপুরে গাইবান্ধা সদর থানায় সংবাদ সম্মেলনে গাইবান্ধা পুলিশ সুপার মো: কামাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed