সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আশুলিয়ায় র‍্যাবের অভিযানে গাঁজা সহ আটক-১

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ২৯৩ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

৩০শে ডিসেম্বর ঢাকায় গণ-মিছিল করবে বিএনপি

সাভার উপজেলার আশুলিয়া থানাধীন এলাকায় অভিযান চালিয়ে মো. রাজু আহম্মেদ (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৪।

অভিযানের সময় সময় তার কাছ থেকে ১৫ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। সোমবার ২৯ মে দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।

গতকাল সোমবার ভোর রাতে আশুলিয়া থানাধীন ইউনিক বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

আটককৃত মো. রাজু আহম্মেদ টাঙ্গাইল জেলার বাসিন্দা। তিনি পেশাদার মাদক কারবারি বলে জানিয়েছে র‌্যাব।

র‍্যাব জানায়, সোমবার ভোর রাতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ইউনিক বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারি রাজু আহম্মেদকে আটক করে। এসময় তার কাছ থেকে ১৫ কেজি গাঁজা ও মাদক পরিবহণে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটক আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো। আমাদের,এবিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছেন এবং মাদকের বিষয়ে অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd