1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ কমলগঞ্জে ৬০ বছর পুরানো গ্রামীণ সড়ক কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি, গ্রামবাসীর প্রতিবাদ

কমলগঞ্জে ট্রেনের ধাক্কায় নিহত মা আহত শিশু

  • প্রকাশিত : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬৮ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

রাজনগরে স্বামীর হাতে স্ত্রী খুন


মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশনে পাশে ট্রেন ইঞ্জিনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে।

আজ (১৮ই সেপ্টেম্বর) সোমবার সকালে সদর উপজেলার রাজটিলা নামক স্থানে এ ঘটনা ঘটে। এ সময় ওই নারীর কোলে থাকা সন্তান আহত হয়।

নিহত নারীর নাম রুসনা বেগম (৪০)। তিনি রাজটিলা গ্রামের মৃত মো: মছদ্দর মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান যে, উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশনের কাছাকাছি এলাকায় রেলসেতু পারাপারের সময় পারাবত ট্রেনের ধাক্কায় সেতুর নিচে পড়ে ঘটনাস্থলে রুসনা বেগম এর মৃত্যু হয়। এ সময় তার কোলে থাকা শিশু আবিদ (৫) ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন যে, আমরা দূর থেকে দেখছি একজন মহিলা বাচ্চা নিয়ে রেলসেতু পারাপার হচ্ছেন। এসম হঠাৎ পেছন থেকে সিলেটগামি  আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেন ধীরগতিতে প্রবেশকালে ওই নারীকে ধাক্কা লেগে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

ভানুগাছ রেলওয়ের স্টেশন মাস্টার মো: কবির হোসেন বলেন যে, রেলসেতু পারাপারের সময় ৫ বছরের এক শিশুকে নিয়ে এক নারী এই দুর্ঘটনায় পড়েন। নিহত নারী রাজটিলা গ্রামের মৃত মো: মছদ্দর মিয়ার মেয়ে রুসনা বেগম। দুর্ঘটনায় মা মারা গেলেও সঙ্গে থাকা ৫ বছরের শিশু প্রাণে বেঁচে গেছে। তবে শিশুটির অবস্থা আশঙ্কাজনক। তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এবিষয়ে তিনি আরও বলেন যে, ‘বিষয়টি শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশকেও জানানো হয়েছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed