1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ

জবি ছাত্রলীগ ও মহানগর যুবলীগের সংঘর্ষ

  • প্রকাশিত : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ২৫৯ বার দেখা হয়েছে


অনলাইন ডেস্ক নিউজ ::

কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলনে বাধা
রাজধানীর পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের সঙ্গে মহানগর যুবলীগের হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

আজ বুধবার (১লা নভেম্বর) দুপুর দেড়টার দিকে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জবি ছাত্রলীগের চারজন কর্মী ও মহানগর যুবলীগের এক কর্মী আহত হন।

তবে প্রত্যক্ষদর্শীরা জানান যে, বাহাদুর শাহ পার্কে মহানগর যুবলীগের আয়োজনে শান্তি সমাবেশ চলাকালে পার্কে অবস্থিত ক্যাফেটেরিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবলীগের কয়েকজন কর্মীর সঙ্গে জবি ছাত্রলীগের কয়েকজন কর্মীর কথা কাটাকাটি হয়। এর জেরে যুবলীগ কর্মীদেরকে ধাওয়া দিয়ে হামলা করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মীরা। ধাওয়া দিয়ে তাদের পার্কের বেদীর দিকে সমাবেশস্থলে নিয়ে যায়। এ সময় যুবলীগের কর্মীদের সঙ্গে ছাত্রলীগের কর্মীদের হাতাহাতি হয়।

পরে ক্যাম্পাস থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে হামলা করতে আসলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে করে উভয়পক্ষের পাঁচ জন আহত হয়। এ সময় সমাবেশের জন্য আনা চেয়ারে ভাঙচুর চালায় জবি ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম ফরাজি ও সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন এসে ছাত্রলীগের নেতা-কর্মীদের সরিয়ে ক্যাম্পাসে নিয়ে যান।

ঘটনাস্থলে উপস্থিত মহানগর দক্ষিণের ৩৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি রমজান বলেন যে, ‘তুচ্ছ একটা ঘটনাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ অতিরঞ্জিত করেছে। সেজন্য ঝামেলা হয়েছে।’

এ বিষয়ে জবি ছাত্রলীগের সভাপতি মো: ইব্রাহীম ফরাজি বলেন যে, এখানে কোনো ঝামেলা হয়নি। ছোট একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে আমরা কুশল বিনিময় করে চলে এসেছি। এছাড়াও ক্যাম্পাস ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস. এম আকতার হোসাইন বলেন যে, ‘আমরা স্বাধীনতাবিরোধী অপশক্তি মনে করে সেখানে গিয়েছিলাম। যাওয়ার পর দেখি যুবলীগের বড় ভাইয়েরা সমাবেশ করছে। এরপর আমরা সেখান থেকে চলে আসি। কোনো ঝামেলা হয়নি। আর আমাদের কেউ আহতও হয়নি।’

এদিকে ঘটনাস্থলে উপস্থিত কোতোয়ালি থানার ওসি শাহীনুর রহমান বলেন, ‘স্থানীয় যুবলীগ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মধ্যে সামান্য ঝামেলা হয়েছে। সেটি মিটমাট হয়ে গেছে।’

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed