সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে জমি নিয়ে বিরোধে ৩’শ, গাছের চারা কেটে ফেলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত কৃষক কমলগঞ্জের লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’প্রকৃতির বুকে দৌড়ের উচ্ছ্বাস কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল মৌলভীবাজারের লকডাউনের প্রভাব নেই, স্বাভাবিক জনজীবন কমলগঞ্জে ইকরাউল কোরআন ফাউন্ডেশনের কুইজ প্রতিযোগিতা কমলগঞ্জে হত্যা মামলা আপস না করায় গাড়িতে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগ চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলম রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার কমলগঞ্জে আপত্তিকর অবস্থায় নারীসহ ৫ জন আটক,মোটরসাইকেল ও সিএনজি জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন চলছে, ঝুঁকিতে সড়ক ও সেতু

রূপগঞ্জে বিদেশি মদসহ আটক দুই ব্যবসায়ী

  • প্রকাশিত : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ২০১ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

ইসরায়েলি সেনারা সামরিক যান রেখে পালিয়েছে

রূপগঞ্জে ২৫ বোতল বিভিন্ন ব্রান্ডের বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভুলতা ফাঁড়ির পুলিশ।
গতকাল ৫ নভেম্বর রবিবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার মাহনা জোড়া মসজিদ এলাকায় অভিযান চালিয়ে বালু হাবিবের ড্রেজারের পরিত্যক্ত একটি ঘর ও পানির হাউজের ভিতর থেকে ২৫ বোতল বিভিন্ন ব্রান্ডের বিদেশি মদ উদ্ধার সহ দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা রূপগঞ্জের বলাইখা এলাকার আয়নাল হকের ছেলে রাব্বি (২২), আড়াইহাজার থানার পুরিন্দা, টেকপাড়া এলাকার কমিজ উদ্দিনের ছেলে তামিম (২৬)।

ভুলতা ফাঁড়ির ইন্সপেক্টর মোস্তাফিজ জানান মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওখান থেকে ম্যাজিক মোমেন্ট, রয়েল স্টাগ, ভ্রমর, শিবাস রিগাল, গেলেন মোর, ডাবল এজেন্ট সিক্সটিন, নামের মোট ২৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে মাদকের মামলা প্রক্রিয়াধীন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd