1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

কমলগঞ্জে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৩ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::

ইত্যাদি এবার কমলগঞ্জের কুরমা চা বাগানে

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ ২০২৩/২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। 

আজ মঙ্গলবার  (১২ই ডিসেম্বর) দুপুর ১ টায় উপজেলার ভানুগাছ সরকারি খাদ্য গোদাম মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চলতি মৌসুমের ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন  কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন। 

উপজেলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা দিপক মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভানুগাছ খাদ্য গুদামলর ভারপ্রাপ্ত কর্মকর্তা (এলএস,ডি) আজিজুর রহমান, শমশেরনগর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত  কর্মকর্তা (এল,এস,ডি) সবিতা রানী, সাংবাদিক আসহাবুজ্জামান শাওন, আহমেদুজ্জামান আলম, মালিক কানু চন্দ্র দেব, সাজ্জাদ পারভেজ মনি, আমির আলী,অনন্ত সাহা প্রমুখ।

চলতি মৌসুমে উপজেলায় অভ্যন্তরীণ আমন ধান অন্যবছরের চেয়ে প্রতি কেজি ৩ টাকা বাড়িয়ে ৩০ টাকা কেজি প্রতি ৬০৩ মেট্টিক টন ধান ও ৪ টাকা বাড়িয়ে ৪৪ টাকা কেজি প্রতি ১৩১ মেট্টিক টন সিদ্ধ চাল এবং ৪৩ টাকা প্রতি কেজি ৩৯৫ মেট্রিক টন আতব চাল ক্রয় করা হবে।

তবে চলতি মৌসুমে চাল ও ধান বিক্রয়ের জন্য কমলগঞ্জ পৌরসভা, মাধবপুর,আদমপুর ও ইসলামপুর ইউনিয়নের কৃষকগণ ভানুগাছ খাদ্য গুদামে এবং রহিমপুর,মুন্সিবাজার, শমশেরনগর, পতনউষার ও আলীনগর ইউনিয়নের কৃষকগণ শমশেরনগর খাদ্য গুদামে ধান ও চাল বিক্রয় করার জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা দিপক মন্ডল কৃষকদের পরামর্শ দিয়েছেন।

এবার কমলগঞ্জের দুটি গুদামে মোট (৬০৩ ও ৫২৬) মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed