সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বিজয় দিবসে লাউয়াছড়া জাতীয় উদ্যান পর্যটকদের জন্য উন্মুক্ত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৩ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::

ইত্যাদি এবার কমলগঞ্জের কুরমা চা বাগানে

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদযান ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে পর্যটকদের জন্য উন্মুক্ত থাকবে।

পর্যটকরা কোন টিকিট ছাড়াই সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঘুরে দেখতে পারবেন লাউয়াছড়া জাতীয় উদ্যান।

বিষয়টি নিশ্চিত করে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো.শহিদুল ইসলাম বলেন ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে বিনা টিকিটে পর্যটকরা জাতীয় উদ্যান ঘুরে দেখার জন্য উন্মুক্ত থাকবে।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা ড.মোঃ জাহাঙ্গীর আলম সত্যতা নিশ্চিত করে বলেন যে, মন্ত্রনালয়ের নির্দেশনায় বিজয় দিবসে
লাউয়াছড়া জাতীয় উদ্যান উন্মুক্ত থাকবে। শুধুমাত্র এ দিন সব শ্রেণিপেশার মানুষ বিনামূল্যে জাতীয় উদ্যানে প্রবেশের সুযোগ পাবেন।

উল্লেখ্য যে, লাউয়াছড়া জাতীয় উদ্যান বাংলাদেশের ৭টি বন্যপ্রাণী অভয়ারণ্য ও ১০টি জাতীয় উদ্যানের মধ্যে এটি অন্যতম।মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত ১২৫০ হেক্টর আয়তনের জীববৈচিত্র্যময় বনকে ১৯৯৬ইং সালে বাংলাদেশ সরকার জাতীয় উদ্যান হিসেবে ঘোষনা করে।

লাউয়াছড়া জাতীয় উদ্যান বিলুপ্তপ্রায় উল্লুকের জন্য বিখ্যাত। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির দুর্লভ জীবজন্তু, কীটপতঙ্গ এবং উদ্ভিদ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd