1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ

শাল্লায় সন্ত্রাসী হামলায় ইত্তেফাক প্রতিনিধি সন্দীপন তালুকদার আহত

  • প্রকাশিত : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ১২৯ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

কমলগঞ্জে মণিপুরী প্রাথমিক শিক্ষক সমিতির মেধাবৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণ

সুনামগঞ্জের শাল্লায় দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি সন্দীপন তালুকদারের উপর স্থানীয় একদল সন্ত্রাসীচক্র পূর্ব-পরিকল্পিতভাবে হামলা চালিয়ে তাকে লোহার রড় দিয়ে পিঠিয়ে গুরুতর আহত করার খবর পাওয়া গেছে। সে বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গত বুধবার রাতে উপজেলার নতুন যাত্রাপুর গ্রামে নিজ বাড়ির সামনে এমন হামলা শিকার হন তরুণ উদীয়মান সংবাদকর্মী সন্দীপন কুমার তালুকদার। গুরুতর আহত সন্দীপন তালুকদার নতুন যাত্রাপুর গ্রামের সীতেশ তালুকদারের ছেলে।

এবিষয়ে স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায় যে, ঘটনার রাতে আনুমানিক ১০টরা দিকে সাংবাদিক সন্দীপন তালুকদার রাতের খাবার খেয়ে নিজ ঘর থেকে তার পাড়ায় একটু হাটঁতে গিয়ে একটি সংঘবদ্ধ সন্ত্রাসীচক্র পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র লোহার রড ও লাটিসোঠা নিয়ে সন্দীপনের উপর হামলা চালিয়ে এবং তার মাথা,পাসহ শরীরের বিভিন্নস্থানে লোহার রড দিয়ে পিঠিয়ে রক্তাক্ত করে। এ সময় তার চিৎকারে আশপাশের বাড়ির লোকজন ও তার ছোট ভাই ঝুটন তালুকদার ঘটনাস্থলে এসে রাতেই তাকে স্থানীয় শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ভোরে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। তিনি বর্তমানে ওখানে চিকিৎসাধীন থাকলে তার অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা যায়।

এ বিষয়ে আহত সাংবাদিক সন্দীপন তালুকদার জানান, রাতের খাবার খেয়ে বাড়ির বাহিরে গিয়ে একটু হাটাচলা করার সময় ওঁৎপেতে থাকা নতুন যাত্রাপুর গ্রামের হরিলাল দাস, নিহার দাস, বিভেস দাস, ব্রজবাসী দাস, রূপক দাস সবুজ দাস, রুবেল দাসসহ আরও তিনজন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র লোহার রড ও লাঠিসোটা নিয়ে আমার উপর হামলা চালায়। তবে আমার সাথে হামলাকারীদের কোন পূর্ববিরোধ ছিল না । তবে আমার ধারনা আমি একজন গণমাধ্যমকর্মী হিসেবে হামলাকারীরা সেটা মেনে নিতে পারে বলেই এমন হামলার ঘটনা ঘটানো হয় । এই ঘটনায় আইনের আশ্রয় নিবেন বলে জানান তিনি।

এ ব্যাপারে হামলাকারীদের সাথে যোগাযোগ করা হলে তাদের মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের মতামত জানা সম্ভব হয়নি।

এ ব্যাপারে শাল্লা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ঘটনাটি জমি সংক্রান্ত পূর্ববিরোধ ছিল বলে তিনি শুনেছেন এবং খবর পাওয়ার সাথে সাথেই পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। তবে আইন নিজের হাতে তুলে নিয়ে এভাবে একজন সংবাদকর্মীর উপর হামলা করাটা খুবই দুঃখজনক। তবে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ও তিনি জানান।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed