সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে জমি নিয়ে বিরোধে ৩’শ, গাছের চারা কেটে ফেলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত কৃষক কমলগঞ্জের লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’প্রকৃতির বুকে দৌড়ের উচ্ছ্বাস কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল মৌলভীবাজারের লকডাউনের প্রভাব নেই, স্বাভাবিক জনজীবন কমলগঞ্জে ইকরাউল কোরআন ফাউন্ডেশনের কুইজ প্রতিযোগিতা কমলগঞ্জে হত্যা মামলা আপস না করায় গাড়িতে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগ চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলম রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার কমলগঞ্জে আপত্তিকর অবস্থায় নারীসহ ৫ জন আটক,মোটরসাইকেল ও সিএনজি জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন চলছে, ঝুঁকিতে সড়ক ও সেতু

ইরানের গোয়েন্দা প্রধান নিহত ইসরায়েলের হামলায়

  • প্রকাশিত : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ২৪৩ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

কমলগঞ্জে চেয়ারম্যানের পারিবারিক উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ইসরায়েলের হামলায় সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের বিপ্লবী বাহিনীর (আইআরজিসি) চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন সিরিয়াভিত্তিক গোয়েন্দা বিভাগের প্রধান।

তবে যুক্তরাজ্যভিত্তিক সিরীয় যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে যে, গতকাল শনিবারের ওই হামলায় আবাসিক ভবনের প্রায় পুরোটাই ধ্বংস হয়ে গেছে। নিহত হয়েছেন অন্তত ছয়জন।

তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েল ইরানীয়দের লক্ষ্য করে হামলা জোরদার করেছে। এতে করে গাজার সহিংসতা মধ্যপ্রাচ্যের অন্যত্র ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

এবিষয়ে ইরানের মেহর সংবাদ সংস্থা জানায় যে, সিরিয়ায় ইসরায়েলের হামলায় আইআরজিসি এর সিরিয়া গোয়েন্দা প্রধান, উপপ্রধান ও আরও দুজন সদস্য নিহত হয়েছেন। এক বিবৃতিতে আইআরজিসি চারজন সদস্যের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে।

এ নিয়ে ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েলের এ ‘কাপুরোষোচিরোষোচিত গুপ্তহত্যার’ কড়া জবাব দেওয়া হবে।

ছবি ও তথ্য সংগ্রহ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd