সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ইকরাউল কোরআন ফাউন্ডেশনের কুইজ প্রতিযোগিতা কমলগঞ্জে হত্যা মামলা আপস না করায় গাড়িতে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগ চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলম রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার কমলগঞ্জে আপত্তিকর অবস্থায় নারীসহ ৫ জন আটক,মোটরসাইকেল ও সিএনজি জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন চলছে, ঝুঁকিতে সড়ক ও সেতু কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ দাবি ও পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ ব্যবসায়ি রশিদ কমলগঞ্জে প্রবাসীর বসত ঘরের দরজা-জানালা ও মোটরসহ ৩ লাখ টাকার মালামাল লুট অপ্রাপ্তবয়স্ক মেয়েকে জিম্মি করে ধর্মান্তর ও ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত

সারা দেশে বিএনপির কালো পতাকা মিছিল

  • প্রকাশিত : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ৩৪০ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

জিডিপির শতকরা ৮০ ভাগই কৃষি থেকেই আসে, কৃষিজ উৎপাদন বৃদ্ধি ছাড়া বিকল্প নেই- কৃষি মন্ত্রী

বিএনপি আগামী (২৬ ও ২৭শে) জানুয়ারি সারা দেশে কালো পতাকা মিছিলের ডাক দিয়েছে। আজ রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা করেন।

এবিষয়ে রুহুল কবির রিজভী বলেন যে, আওয়ামী লীগের ডামি সরকার বিএনপিকে পরাজিত করতে যেয়ে বাংলাদেশকে পরাজিত করে ফেলেছে। জনগণের কথা শোনার কেউ নেই। চারিদিকে হাহাকার।

দেশে ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দীদের মুক্তি, সকল মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহার এবং অবৈধ সংসদ বাতিলসহ একদফা আদায়ের লক্ষ্যে কালো পতাকা মিছিল করবে বিএনপি।

তিনি আরও বলেন যে, আগামী শুক্রবার (২৬শে জানুয়ারি) সব জেলা শহর এবং শনিবার (২৭শে জানুয়ারি) মহানগরে কালো পতাকা মিছিল করা হবে।

রিজভী অভিযোগ করে বলেন যে, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার নিত্য-প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে।

ছবি ও তথ্য সংগ্রহ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd