সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার কমলগঞ্জে আপত্তিকর অবস্থায় নারীসহ ৫ জন আটক,মোটরসাইকেল ও সিএনজি জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন চলছে, ঝুঁকিতে সড়ক ও সেতু কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ দাবি ও পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ ব্যবসায়ি রশিদ কমলগঞ্জে প্রবাসীর বসত ঘরের দরজা-জানালা ও মোটরসহ ৩ লাখ টাকার মালামাল লুট অপ্রাপ্তবয়স্ক মেয়েকে জিম্মি করে ধর্মান্তর ও ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রচার করায়, সাংবাদিকসহ পাঁচজনের উপর মামলা কমলগঞ্জে জমি বিক্রয় সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আটক ১ কমলগঞ্জে গাছের সুরক্ষায় জামাল হোসেন এর উদ্যোগ

জাবিতে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ

  • প্রকাশিত : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩৮ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

কুলাউড়ায় যমজ দুই সন্তানকে হত্যার দায়ে মায়ের বিরুদ্ধে মামলা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ছাত্রলীগ নেতার দলবদ্ধ ধর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী ও সাধারণ সম্পাদক মুনতাছির আহমাদ।

আজ রোববার (৪ঠা ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন যে, ছাত্রলীগ ক্যাম্পাসসমূহে ত্রাসের রাজনীতি করছে। তাদের কাছে ক্যাম্পাসের শিক্ষার্থীরা অনিরাপদ। ধর্ষণ, লুটতরাজ যা নিত্যদিনের রুটিনে পরিণত হয়েছে।

তব জাবিতে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মানিক ধর্ষণের সেঞ্চুরি ও ত্রাসের রাজত্ব তৈরি করেছিল, সিলেট এমসি কলেজে স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণের যে বর্বরতা করেছে এমন সিরিজ অপকর্মের ফিরিস্তির আরেকটি ভয়াবহ বর্বর ঘটনা ছাত্রলীগের হাতে গত রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘটেছে।

নেতৃদ্বয় আরও বলেন যে, দেশের মেধাবী শিক্ষার্থীরা যাদের ছত্রছায়ায় মানুষ থেকে ধর্ষক নামক পশুতে পরিণত হচ্ছে তাদের শক্ত হাতে প্রতিরোধ করা সময়ের অপরিহার্য দায়িত্ব। যারা নারীদের জন্য আমার বোনদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অনিরাপদ করে তুলছে তারা নারী শিক্ষা বিরোধী। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পৈশাচিক এ ঘটনায় জড়িত ধর্ষকদের দ্রুত দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।

এ বিবৃতিতে নারীদের জন্য নিরাপদ শিক্ষাপ্রতিষ্ঠান-ক্যাম্পাস গড়ে তুলতে মানবরুপী পিশাচ পশুদের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাথে নিয়ে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান নেতৃদ্বয়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd