সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ইকরাউল কোরআন ফাউন্ডেশনের কুইজ প্রতিযোগিতা কমলগঞ্জে হত্যা মামলা আপস না করায় গাড়িতে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগ চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলম রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার কমলগঞ্জে আপত্তিকর অবস্থায় নারীসহ ৫ জন আটক,মোটরসাইকেল ও সিএনজি জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন চলছে, ঝুঁকিতে সড়ক ও সেতু কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ দাবি ও পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ ব্যবসায়ি রশিদ কমলগঞ্জে প্রবাসীর বসত ঘরের দরজা-জানালা ও মোটরসহ ৩ লাখ টাকার মালামাল লুট অপ্রাপ্তবয়স্ক মেয়েকে জিম্মি করে ধর্মান্তর ও ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত

আদর্শগ্রাম খ্যাত হুলহুলিয়ার সামাজিক উন্নয়ন পরিষদের নির্বাচন চলছে

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩২৯ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

কুলাউড়ায় যমজ দুই সন্তানকে হত্যার দায়ে মায়ের বিরুদ্ধে মামলা

অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের আদর্শগ্রাম খ্যাত নাটোরের সিংড়ার হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদের নির্বাচন।

আজ ৮ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদের ১৭তম নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।

জানা যায় যে, ১৯৪০ সালের ১লা জানুয়ারি পরিষদই আজ হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদ নামে প্রতিষ্ঠিত। হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদের মাধ্যমে গ্রামের সব কিছু পরিচালিত হয়।

২৩ সদস্যের সামাজিক উন্নয়ন পরিষদে একজন চেয়ারম্যান, একজন ভাইস-চেয়ারম্যান ও ২১ জন নির্বাহী সদস্য থাকেন। এ ছাড়া কমিটির বাইরে পাঁচজন উপদেষ্টাও থাকেন। দুই বছর পরপর গ্রামবাসীর প্রত্যক্ষ ভোটে পরিষদ নির্বাচিত হয়। নির্বাচনে শুধু পুরুষরাই ভোটে অংশগ্রহণ করে থাকেন। এবার মোট ভোটার ৬২৮।
এবারে নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, মোঃ আলতোফিক পরশ ও মোঃ আমিনুল হক মন্ডল। ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, মোঃ জুলফিকার, মোঃ শাকিল আহমেদ তপু ও মোঃ আফজাল।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd