1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ কমলগঞ্জে ৬০ বছর পুরানো গ্রামীণ সড়ক কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি, গ্রামবাসীর প্রতিবাদ

যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূতদেরকে তলব করেছে ইরান

  • প্রকাশিত : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ২৩০ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

বিশ্বকাপ ২০২৭ এর ৮ ভেনু্য চূড়ান্ত

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূতদের তলব করেছে। ইসরায়েলের মাটিতে ইরানের নজিরবিহীন হামলার পর তেহরানের নিন্দা করে বিবৃতি দিয়েছে দেশগুলো। তেহরানকে নিন্দার পাল্টা পদক্ষেপ হিসেবে এসব দেশের রাষ্ট্রদূতদের তলব করা হয়েছে বলে জানিয়েছেন ইরানের কর্মকর্তারা।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ৩টি দেশের মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে বর্ণনা করেছে।  একইসঙ্গে তাদের আচরণকে দ্বিমুখী বলে অভিযোগ করেছে তেহরান।

১লা এপ্রিল সিরিয়ার দামেস্কে অবস্থিত ইরানের কনস্যুলেটে ইসরায়েলের হামলার প্রতিশোধে রোববার রাতে ইরানজুড়ে মুহুর্মুহু ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরান এ হামলাকে প্রতিশোধমূলক এবং বৈধ বলে মনে করে। তবে ইসরায়েলে ইরানের এই হামলার পরেই পশ্চিমা দেশগুলো তেহরানকে নিন্দা করে বিবৃতি দেয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে।

তবে ইরান আগেই প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছিল। অন্যদিকে ইরান যেন ইসরায়েলে হামলা না করে এজন্য বারবার সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র। তবে ইরান তার সিদ্ধান্তে অনড় থাকে এবং রোববার রাতে ইসরায়েল লক্ষ্যে তিনশটিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

এই হামলার পরপর তেল আবিব ও পশ্চিম জেরুজালেমসহ ইসরায়েলি শহরগুলোতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এ ছাড়াও ইসরায়েলের ৭২০টির বেশি জায়গায় বিমান হামলার সাইরেন বাজানোর শব্দ শোনা গেছে।

এবিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ক্রুজ মিসাইলসহ বেশ কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। তাদের হামলায় ২০০টির বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এদের বেশিরভাগ ইসরায়েলি সীমার বাইরে প্রতিহত করা হয়েছে।

তবে শনিবার রাতের এ হামলাকে অপারেশন ট্রু প্রোমিজ নাম দিয়েছে ইরান। এ হামলাকে সীমিত ও নির্ধারিত বলে জানিয়েছেন ইরানি কর্মকর্তারা। বিশ্লেষকরা মনে করছেন, ইরান কী করতে সক্ষম তার সামান্য চিত্র দেখাল মাত্র। এটা এমন একটি দৃশ্য যা কখনো কেউ দেখেনি।

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এমন হামলার পরেই পাল্টা হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। একই সঙ্গে ইসরায়েলের প্রতিও সতর্কবার্তা দিয়ে রেখেছে দেশটি। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বিবৃতিতে আইআরজিসির এক কমান্ডার জানান, ইসরায়েল যদি প্রতিক্রিয়া দেখায় তাহলে তার চেয়েও কড়া প্রতিক্রিয়া দেখাবে ইরান।

ছবি ও তথ্য সংগ্রহ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed