1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ কমলগঞ্জে ৬০ বছর পুরানো গ্রামীণ সড়ক কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি, গ্রামবাসীর প্রতিবাদ

মৌলভীবাজারের তিন উপজেলায় মনোনয়নপত্র জমা দিলেন ৩৭ জন

  • প্রকাশিত : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ২৪৪ বার দেখা হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি::

ইরান ও ইসরায়েল হামলার উত্তাপ এখন ইউরোপ ও আমেরিকায়

মৌলভীবাজারের কুলাউড়ায় প্রথম ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আজ সোমবার তারা সংশ্লিষ্ট কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে (০৪)চারজন ও ভাইস চেয়ারম্যান পদে (০৫)পাঁচজন এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে (০২)দুইজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উপজেলা চেয়ারম্যান প্রার্থী হলেন- উপজেলা পরিষদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ফজলুল হক খান শাহেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কামাল হাসান।

উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হলেন- উপজেলা যুবলীগের সম্পাদক মোঃ মইনুল ইসলাম সবুজ, মোঃ আফজাল হোসেন সাজু, সাইদুল ইসলাম কুতুব, রাজকুমার কালোয়ার রাজু ও পূরন উরাং।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি ও সাবেক চেয়ারম্যান নেহার বেগম।

জুড়ী উপজেলা পরিষদ নির্বাচনে ১৭ জম প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তন্মোধ্যে উপজেলা চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলা চেয়ারম্যান পদে মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান, বর্তমান চেয়ারম্যান নেদারল্যান্ড প্রবাসী বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, আমেরিকা প্রবাসী মোহাম্মদ নাসির উদ্দিন, তার ভাই আমেরিকা প্রবাসী কবির উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কিশোর রায় চৌধুরী মনি, বর্তমান ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাশ ও পশ্চিম জুড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আলী হোসেন মনোনয়ন জমা দিয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাতারা হলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শেখরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ জুড়ী উপজেলা সভাপতি মোহাম্মদ আব্দুস শহীদ, মোহাম্মদ মোয়াজ জাকারিয়া শিবলু, মোহাম্মদ শামীম আহমেদ, উপজেলা যুবলীগের সহ-সাধারণ সম্পাদক জুয়েল আহমদ ও রুবেল আহমদ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আজিবুন খানম, বর্তমান মািহলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্ম্মা ও শিল্পী বেগম মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উল্লেখ্য , জামায়াত প্রার্থী মাও: আব্দুর রহমান তাদের দলীয় কেন্দ্রীয় নির্দেশে এ নির্বাচন অংশ গ্রহন করবেন না বলে রবিবার (১৪ই এপ্রিল) জানিয়েছেন। তিনি কয়েক দিন আগে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। এখন তা প্রত্যাহার করে নিবেন।

বড়লেখায় প্রথম ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ সোমবার তারা অনলাইনে সংশ্লিষ্ট কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে চারজন ও ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাত্র একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

চার উপজেলা চেয়ারম্যান প্রার্থী হলেন-বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, আওয়ামী লীগ নেতা দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আজির উদ্দিন ও তার ছেলে ছাত্রলীগ নেতা মাসুম আহমদ হাসান।

চার উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হলেন-বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি তাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, তালামীয নেতা ও মাধ্যমিক স্কুলের শিক্ষক সামছুল ইসলাম এবং জমিয়ত নেতা আবিদুর রহমান।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে একমাত্র মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী রাহেনা বেগম হাসনা।


শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed