সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আসন্ন কোরবাণীর ঈদে চাহিদার চেয়ে দেশে পশু বেশি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ৩০২ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

কমলগঞ্জে স্ত্রীকে হত্যার পর ঘাতক স্বামী থানায় আত্মসমর্পন

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো: আব্দুর রহমান জানিয়েছেন যে, চলতি বছর ঈদুল আযহাতে দেশে এক কোটি ৭ লাখ ২ হাজার ৩৯৪টি পশুর চাহিদা রয়েছে। এর বিপরীতে দেশে পশু আছে প্রায় এক কোটি ২৯ লাখ ৮০ হাজার ৩৬৭টি।

আজ বৃহস্পতিবার (১৬ই মে) প্রাণিসম্পদ অধিদপ্তরে আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানি পশুর চাহিদা নিরূপণ, সরবরাহ এবং কোরবানি পশুর পরিবহন নিশ্চিতকল্পে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন তিনি।

এ সময়ে প্রাণিসম্পদমন্ত্রী বলেন যে, এ বছর ১ কোটি ২৯ লাখ ৮০ হাজার ৩৬৭টি পশু কোরবানির জন্য প্রস্তুত আছে। যা গতবারের চেয়ে ৪ লাখ ৪৪ হাজার ৩৪টি বেশি। আর এক কোটি ৭ লাখ ২ হাজার ৩৯৪টি পশুর চাহিদা থাকতে পারে বলে আমরা ধারণা করছি।

এবিষয়ে তিনি বলেন যে, চলতি বছর সারাদেশে ৩ হাজার পশুর হাট বসবে। এরমধ্যে ঢাকা সিটি করপোরেশনে বসবে ২১টি হাট।

এবিষয়ে তিনি আরও বলেন যে, বাইরে থেকে যাতে কোনো পশু না আসে, এটা আমাদের নীতিগত সিদ্ধান্ত। চোরাই পথে যাতে না আসে সে ব্যাপারেও আমরা যথেষ্ঠ সতর্ক আছি।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd