সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

কুয়েতে ভবনে আগুন মালিকদের লোভকে দুষলেন উপ-প্রধানমন্ত্রী

  • প্রকাশিত : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ২১৯ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

কমলগঞ্জে আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজে বার্ষিক মিলাদ মাহফিল

কুয়েতের দক্ষিণাঞ্চলের শহর মাঙ্গাফে শ্রমিকদের আবাসন ভবনে আগুন লেগে কমপক্ষে ৪১ জন নিহত হয়েছে। এ ঘটনায় ‘রিয়েল এস্টেট মালিকদের লোভ’কে দায়ী করেছেন উপ-প্রধানমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহ। তিনি কুয়েতের স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রালয়ের দায়িত্বে রয়েছেন।

এবিষয়ে (বার্তা সংস্থা রয়টার্স) জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (১২ই জুন) সকাল ৬টার দিকে ওই ভবনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে কুয়েতের উপ-প্রধানমন্ত্রী শেখ ফাহাদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এর আগে মৃতের সংখ্যা ৩৫ বলা হলেও তিনি জানান, নিহত বেড়ে ৪১ জনে পৌঁছেছে। ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি ভবন মালিককে গ্রেপ্তারের নির্দেশ দেন।

শেখ ফাহাদ এ ঘটনায় রিয়েল এস্টেট মালিকদের অভিযুক্ত করেছেন। তার মতে, ‘আইন লঙ্ঘন এবং লোভ’ অগ্নিকাণ্ডের মতো ঘটনার পেছনে অবদান রেখেছে।

এদিকে যে ভবনে আগুন লেখেছে সেটি শ্রমিক ও গৃহকর্মীদের আবাসন হিসেবে ব্যবহৃত হত বলে জানিয়েছেন মেজর জেনারেল ঈদে রাশেদ হামাদ। তিনি জানান, দুর্ঘটনার সময় সেখানে বহু শ্রমিক অবস্থান করছিলেন। অগ্নিকাণ্ডের পর ভবন থেকে অনেককে উদ্ধার করা হয়েছে। তবে আগুন ও ধোঁয়ায় অনেকে প্রাণ হারিয়েছেন।

এবিষয়ে কর্মকর্তারা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করছে।  মাঙ্গাফে প্রচুর বিদেশি শ্রমিক থাকে। বর্তমানে বহু প্রবাসী বাংলাদেশি দেশটিতে কর্মরত আছেন। এ দুর্ঘটনায় কোনো বাংলাদেশি হতাহত হয়েছেন কিনা সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd