সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বন্যাকবলিত এলাকায় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, পানির জারিকেন ও হাইজিন কীট বক্স বিতরণ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১৯৮ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::

কমলগঞ্জ উপজেলায় জবর দখলকৃত জমি উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যাকবলিত এলাকায় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ১০ লিটার পানির জারিকেন ও হাইজিন কীট বক্স বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯শে আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার পতনঊষার ইউনিয়নের গোপিনগর এলাকায় শতাধিক পরিবারের মাঝে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ১০ লিটার পানির জারিকেন বিতরণ করে জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর।

      মৌলভীবাজার জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় চলমান বন্যায় ১ হাজার ২০০টি টিউবওয়েল ও ৩ হাজার টয়লেট বন্যার পানিতে তলিয়ে গেছে। জেলার বন্যাকবলিত এলাকায় ১ লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ১০ লিটার পরিমাপের ৯০০টি জারিকেন বিতরণ করা হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত টিউবওয়েল ও টয়লেটের সংখ্যা অনেক বেশি হবে বলে বন্যাকবলিত এলাকার মানুষ জানিয়েছে।

      বিতরনকালে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. খালেদুজ্জামান, ইউনিসেফের কমিউনিক্যাশন অফিসার সুনাম পেলডেন ও কমলগঞ্জ উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা সুজন আহমেদসহ জেলা ও উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

      মৌলভীবাজার জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. খালেদুজ্জামান বলেন, ‘আমরা জেলার প্রতিটি বন্যাকবলিত এলাকায় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ১০ লিটার পানির জারিকেন বিতরণ করছি।

আজ কমলগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ৩৭ হাজার পিচ, ১০ লিটার পরিমাপের ২৪০ পিচ জারিকেইন ও দুগ্ধ পোষ্য শিশুদের জন্য ৩৫ পিছ হাইজিন কীট বক্স বিতরণ করা হয়। এছাড়াও ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এর মাধ্যমে বিশুদ্ধ পানি সরবারহ করা হয়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd