সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

কমলগঞ্জে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন

  • প্রকাশিত : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৮ বার দেখা হয়েছে



কমলগঞ্জ প্রতিনিধি::

কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

মৌলভীবাজারের কমলগঞ্জে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কুইজ, কেরাত প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে হযরত মোহাম্মদ (সা.) এর জীবনীর ওপর শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এরপর কেরাত প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা নবীজির জীবনের গুরুত্ব ও ইসলাম প্রচারে তার অবদানের কথা তুলে ধরেন।

এসময় আমন্ত্রীত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ প্রেসক্লাবের আহব্বায়ক এম এ ওয়াহিদ রুলু, সাংবাদিক সালাহউদ্দিন শুভ, মুমিনুল ইসলাম ও কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমেরেন্দু সেনগুপ্ত বুলবুল প্রমুখ। 

অনুষ্ঠান শেষে দোয়া, মিলাদ মাহফিল ও  প্রতিযোগিদের মাঝে পুরুষ্কার অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদ সিরাজ, সহকারী প্রধান শিক্ষক মো. মশিউর রহমান চৌধুরী, শিক্ষক মোমিনা ইয়াসমিন রুজি, হামিদা চৌধুরী, সুমাইয়া চৌধুরী, তারিন সুলতানা, মনিরাজ সিনহা, নিপুণ শর্মা, শম্পা রাণী শীল সহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এদিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কমলগঞ্জ উপজেলার সরকারী প্রাথমিক,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলো দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়। 



শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd