1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ

কমলগঞ্জে মেধার বিকাশে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা

  • প্রকাশিত : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ২৩৮ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::
নতুন প্রজন্মের শিশু – কিশোরদের মানসিক বিকাশ ও শিক্ষা সাংস্কৃতিক মননে চিত্তে ধারণের লক্ষে ও মেধার বিকাশে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের বাঘবাড়ি যুব ও ক্রীড়া সমাজকল্যাণ সংস্থার আয়োজনে চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

বুধবার(০২ এপ্রিল ২৫)সকাল ১১টা থেকে  মণিপুরী ললিতকলা একাডেমির অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে এসে উপস্থিত হন আয়োজন স্থলে। এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় ।

প্রতিযোগিতা শেষে বাঘবাড়ি যুব ও ক্রীড়া সমাজকল্যাণ সংস্থার সভাপতি সত্যবান সিংহ এর সভাপতিত্বে ও শিউলি সিনহা ও মনিষা সিনহা’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঢাকা কর অঞ্চল-৫ এর যুগ্ম-করকমিশনার কাজলসিংহ,অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র কনসালটেন্ট বুলবুল সিংহ, ঢাকা বিপিডিবি’র উপ-পরিচালক বিমল কুমার সিংহ,মণিপুরী ললিতকলা একাডেমি
উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব)প্রভাস চন্দ্র সিংহ, নাট্য প্রশিক্ষক শুভাশিস সিনহা,
বাংলাদেশ মণিপুরি যুব কল্যাণ সমিতির সভাপতি
শিবানন্দ সিংহ প্রমূখ।

বাঘবাড়ি যুব ও ক্রীড়া সমাজকল্যাণ সংস্থার
উপদেষ্টা বিমল কুমার সিংহ ও পবিত্র সিংহ বলেন যে,
ছবি আঁকার ফলে শিশুর কল্পনা শক্তি বৃদ্ধি পায়,
সমাজের উন্নতির জন্য শ্রম, জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। সমাজে সব ধরনের বৈষম্যের অবসান ঘটিয়ে সেখানে সুন্দর সমাজ প্রতিষ্ঠা করা।
চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় ১৫০ জন শিশু-কিশোর অংশগ্রহণ করে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, শিশু-কিশোরের মানসিক বিকাশ সাধন সহ যুব সমাজকে নিয়ে বিভিন্ন সামাজিক – সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছে বাঘবাড়ি যুব ও ক্রীড়া সমাজকল্যাণ সংস্থা ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed