সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২৬ মণিপুরী কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার কমলগঞ্জে বেড়া কেটে রাস্তার তৈরীর অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, কৃষকের ক্ষতি ৩ লাখ টাকা কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে দূর্গাপুজার বোনাস ও বকেয়ার দাবিতে ১,০১৭ শ্রমিকের অবস্থান ধর্মঘট মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ

কমলগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযান শুভ উদ্বোধন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১৫৩ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::

গুদামে গুদামে কৃষকের ধান, বাঁচবে কৃষক বাঁচবে প্রাণ। ধানের দাম পাচ্ছে বেশি, কৃষক এখন অনেক খুশি। এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযান ২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে ভানুগাছ খাদ্য গুদামে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর।

এসময় উপস্থিত কমলগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রুমি দেব, ভানুগাছ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর রহমান, শমশেরনগর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাম ইবনে খতিব, উপজেলা খাদ্য পরিদর্শক আশিষ কুমার রায়, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, ভানুগাছবাজার পৌর বনিক সমিতির সহ সভাপতি মামুনুর রশীদ, বিএনপি ইকবাল পারভেজ চৌধুরী শাহীন প্রমুখ।

ভানুগাছ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর রহমান জানান, কমলগঞ্জ উপজেলার ভানুগাছ ও শমশেরনগর খাদ্য গুদামে বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ৩৬ টাকা কেজি ধরে ৩২১ টন এবং সিদ্ধ চাল ৪৯ টাকা দরে ২৬৮ টন সংগ্রহ করা হবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd