সংবাদ শিরোনাম :
মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত

জিসপ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হলেন এম এ মুহিত

  • প্রকাশিত : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৫২০ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::

জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্বে এম এ মুহিতকে মনোনীত করা হয়েছে।

২০২৪ সালের ২৮ ডিসেম্বর জিসপের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে ২০২৫ সালের ২৯ এপ্রিল সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. কামাল হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ মনোনয়ন নিশ্চিত করা হয়।

এম এ মুহিতকে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব প্রদান করায় এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্রনায়ক তারেক রহমান, সিলেটের গর্ব ডা. জুবাইদা রহমান, জিসপ সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ কামাল হোসেনের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

এমন গুরুত্বপূর্ণ পদে মনোনয়ন পাওয়া এম এ মুহিতের প্রতি কমলগঞ্জবাসীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd