1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান

কমলগঞ্জে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের চৌমুহনী মসজিদে পুরুষ্কার বিতরণ

  • প্রকাশিত : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ৩২৮ বার দেখা হয়েছে


কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছ বাজারে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট এর ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।

রোববার (৩০মার্চ) দুপুরে উপজেলার ভানুগাছ চৌমুহনী জামে মসজিদে ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্টানের আয়োজন করা হয়। এসময় কৃতি শিক্ষার্থীদের সার্টিফিকেট, মেডেল ও ট্রফি হাতে তুলে দেন আগত অতিথিবৃন্দ, শিক্ষক ও অভিভাবক গন।

অনুষ্ঠানে সমাজসেবক মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় ও বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক মো. আনহার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হারুনুর রশিদ, হাবিবুর রহমান, সেলিম হোসেন, জুয়েল তালুকদার ও মুসাব্বির আলী ও সাংবাদিক পারভেজ আহমেদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দারুল কিরাত কোর্স কুরআন শরীফ সহীহ শুদ্ধ ভাবে তেলাওয়াত শেখার এক অন্যতম প্রতিষ্ঠান।এই কোর্স সম্পন্ন করার মাধ্যমে আমাদের বাচ্চাদের কুরআন তেলাওয়াত সুন্দর হচ্ছে। ভবিষ্যতে এই কোর্সে আপনাদের সকলের সন্তানদের পাঠানোর অনুরোধ করা হয়।

বক্তারা দারুল কিরাত কর্তৃপক্ষ, মসজিদ কমিটি, অভিভাবক ও কমিউনিটির সকলের কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।


শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed