সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

লাউয়াছড়া সড়কে গাছ ফেলে দুর্ধর্ষ ডাকাতি, আহত ১৫

  • প্রকাশিত : রবিবার, ১ জুন, ২০২৫
  • ২৩৫ বার দেখা হয়েছে

এমএ হাই

কমলগঞ্জ, প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া বনের ভিতরের বাগড়াবাড়ি এলাকায় সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দুর্ধর্ষ ডাকাতি । শনিবার (৩১ মে) রাত সাড়ে ৯টার দিকে সংঘটিত এ ঘটনায় অন্তত ১৫ থেকে ২০ জন যাত্রী ও চালক আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মুখোশপরা ১৫-২০ জনের একটি ডাকাতদল দেশীয় অস্ত্র সশস্ত্র নিয়ে সড়কে গাছ ফেলে প্রায় ঘণ্টাব্যাপী অন্তত ২০-২৫টি সিএনজি অটোরিকশা, প্রাইভেট কার ও পিকআপ ভ্যান আটকিয়ে ডাকাতি চালায়। তারা যাত্রীদের মারধর করে, এবং তাদের কাছ থেকে নগদ অর্থ, মোবাইল ফোন ও ব্যক্তিগত মালামাল ছিনিয়ে নেয়।

আহতদের মধ্যে রয়েছেন—ওয়াজিদ মিয়া, অপু দাস, আরিফুল ইসলাম, মেরাজ মিয়া, সুমিত আলী, নিবাস পাল, সালেক মিয়া ও তাহমিদসহ অনেকে। তাদের মধ্যে গুরুতর আহত ৮ জনকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আহত ভুক্তভোগী ওয়াজিদ মিয়া বলেন, “আমরা প্রাইভেট কারে শ্রীমঙ্গল ফিরছিলাম। বাগড়াবাড়ি এলাকায় হঠাৎ গাছ পড়ে সড়ক বন্ধ দেখে গাড়ি থামাই। ঠিক তখনই ডাকাতরা আমাদের ওপর হামলা চালায় এবং টাকা-পয়সা লুট করে।”

কমলগঞ্জের ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি আরিফুল ইসলাম বলেন, “অস্ত্রের মুখে আমার মোবাইল ও টাকা ছিনিয়ে নেয় এবং দা দিয়ে  এলোপাতাড়ি কোপায়  ডাকাতরা। আমার সামনেই আরও কয়েকজনের সঙ্গে একই ঘটনা ঘটেছে।”

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. কামরুজ্জামান জানান, “আহত অবস্থায় অন্তত ১৫ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে ৮ জনকে আশঙ্কাজনক অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন, “ডাকাতির খবর পেয়ে রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে ততক্ষণে ডাকাতদল পালিয়ে যায়। সড়কে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার ব্যবস্হা করছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd