সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

কমলগঞ্জে এসএসসি  দাখিল ও সমমান শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্রশিবির

  • প্রকাশিত : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৩৫০ বার দেখা হয়েছে

এমএ হাই
কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে এসএসসি ও সমমনা পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩শত ৬০জন শিক্ষার্থীকে ফুল, ক্রেস্ট ও উপহার প্রদানের মাধ্যমে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বুধবার (৬ আগস্ট) সকালে দলটির উপজেলা শাখার আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ ও শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আব্দুর রব।

বিশেষ অতিথি ছিলেন সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রার প্রভাষক আজিজ আহমদ কিবরীয়া, কমলগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মো. মাসুক মিয়া, সাধারণ সম্পাদক এড. কামরুল ইসলাম, মৌলভীবাজার শহর এর সাধারন সম্পাদক কাজী দহিয়ান, জেলার সাধারণ সম্পাদক মহসিন আহমদ, জেলা দাওতি সম্পাদক আব্দুল মুহিদ মুর্শেদ,জেলা কলেজ সম্পাদক তারেক রহমান, জামায়াতের সহকারী সম্পাদক মনসুর আলী, কমলগঞ্জ পৌর জামায়াতের সভাপতি মো. আব্দুল হাই প্রমুখ।

কমলগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সাদিকুল ইসলাম এর সভাপতিত্বে ও সাবেক সভাপতি তানভির রায়হান ওয়াসিম এর সঞ্চালনায় আরও ছিলেন জেলা,উপজেলা শিবির নেতৃবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মেধাবীদের ভূমিকা রাখতে হবে। আদর্শবান মানুষ হিসেবে দেশ ও জাতি গড়তে দায়িত্ব নিতে হবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd