সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে যুবদলের ১০ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, পুনর্বহাল হলেন পূর্বের পদে কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত কমলগঞ্জে যৌতুকের অভিযোগে বিয়ে ভাঙার দাবি,বরের ভাইয়ের অভিযোগ ২০ লাখ টাকা লেনদেন কমলগঞ্জে জমি নিয়ে বিরোধে ৩’শ, গাছের চারা কেটে ফেলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত কৃষক কমলগঞ্জের লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’প্রকৃতির বুকে দৌড়ের উচ্ছ্বাস কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল মৌলভীবাজারের লকডাউনের প্রভাব নেই, স্বাভাবিক জনজীবন কমলগঞ্জে ইকরাউল কোরআন ফাউন্ডেশনের কুইজ প্রতিযোগিতা কমলগঞ্জে হত্যা মামলা আপস না করায় গাড়িতে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগ চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলম রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার

মৌলভীবাজারে ২০টি স্থানে মোবাইল কোর্টঃ৯৩হাজার ৩শত ৯০টাকা অর্থদন্ড

  • প্রকাশিত : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৮০০ বার দেখা হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি।।
করোনা ভাইরাস সংক্রমণের সেকেন্ড ওয়েভ প্রতিরোধে মাস্ক পরিধান ও অন্যান্য স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আজ (২২শে নভেম্বর) রোববার মৌলভীবাজার জেলা শহরে এবং সকল উপজেলায় একযোগে ২০ স্থানে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে জেলা প্রশাসন। গণসচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মোঃ মামুনুর রশীদ।


জেলা শহর ও সকল উপজেলায় একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ। এসময় একযোগে ২০টি স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩৯৩ টি মামলায় ৯৩ হাজার ৩শ’ ৯০ টাকা অর্থদন্ড প্রদান করে তা আদায় করা হয়েছে।
জেলা প্রসাশন সুত্রে জানাযায় মাস্ক পরিধান নিশ্চিতে এ ধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে সর্বত্র।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd