সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি ও বেগ ফাউন্ডেশন পাহারার সামগ্রী দিলো মৌলভীবাজার মডেল থানায়

  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ৯০৮ বার দেখা হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি।।

মৌলভীবাজার জেলার পুলিশ সুপারের নির্দেশনায় ডাকাতি প্রতিরোধ কল্পে পুলিশ – জনতা রাত্রিকালীন পাহারার ব্যবস্থা করা হয়েছে সদর থানা এলাকায়।

এরই ধারাবাহিকতায় মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইয়াছিনুল হক রাত্রিকালীন পাহারার উদ্দোগ্য নিয়ে পুলিশ – জনতা যৌথভাবে বিভিন্ন এলাকায় পাহারার ব্যবস্থা করেন।

ডাকাতি প্রতিরোধে এই মহতি উদ্দোগকে স্বাগত জানিয়ে ৭ ডিসেম্বর রাত ৮ ঘটিকায় মডেল থানার হল রুমে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি মৌলভীবাজার জেলা শাখা ও বেগ ফাউন্ডেশনের যৌথ উদ্দ্যোগ নিয়ে মৌলভীবাজার মডেল থানায় রাত্রিকালীন পাহারায় ব্যবহৃত রিফ্লেক্টিং পোশাক ও বাঁশি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হকের কাছে হস্তান্তর করা হয়েছে । এসময় উপস্থিত ছিলেন ওসি পরিমল চন্দ্র দেব, মোঃ বদরুজ্জামান, ওসি অপারেশন।

উক্ত সামগ্রী হস্তান্তরে উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সালেহ আহমদ সেলিম, জেলা জাপা নেতা মাহমুদুর রহমান মাহমুদ, জাতীয় যুব সংহতি জেলা সভাপতি বেলায়েত আলী খান জুয়েল, সিনিয়র সহ সভাপতি বদরুল হাসান, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, আখাইলকুড়া ইউপি ১ নং ওয়ার্ডের সদস্য মোঃ জসিম মিয়া, মানবাধিকার কর্মী মিসেস ফাতেমা পপি, বেগ ফাউন্ডেশনের সদস্য আনহার বেগ, আলী হোসেন বেগ , স্থানীয় আওয়ামিলীগ নেতা মোঃ এছাব আলী,জুবায়ের আহমেদ, ফজলু মিয়া,শিহাব উদ্দিন প্রমুখ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd