সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে জমি নিয়ে বিরোধে ৩’শ, গাছের চারা কেটে ফেলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত কৃষক কমলগঞ্জের লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’প্রকৃতির বুকে দৌড়ের উচ্ছ্বাস কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল মৌলভীবাজারের লকডাউনের প্রভাব নেই, স্বাভাবিক জনজীবন কমলগঞ্জে ইকরাউল কোরআন ফাউন্ডেশনের কুইজ প্রতিযোগিতা কমলগঞ্জে হত্যা মামলা আপস না করায় গাড়িতে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগ চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলম রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার কমলগঞ্জে আপত্তিকর অবস্থায় নারীসহ ৫ জন আটক,মোটরসাইকেল ও সিএনজি জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন চলছে, ঝুঁকিতে সড়ক ও সেতু

জুড়ীতে লেপ তোষকের দোকানে আগুন

  • প্রকাশিত : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৭৮১ বার দেখা হয়েছে

জুড়ী প্রতিনিধি।।

মৌলভীবাজারে জুড়ীতে একটি লেপ তোষকের গুদামে ভয়াবহ আগুন লেগে প্রায় ১৬ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

আজ ১২ই ডিসেম্বর শনিবার বিকেল ২:৩০মিনিটের সময়  জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের জুড়ী উপজেলা চত্ত্বর বদরুল ইসলাম এর দোকান শাহজালাল (র:) ওয়াষ্ট কঠন রিফাইনারী এন্ড বেডিং ষ্টোরে অগ্নিকাণ্ড ঘটেছে। জানা গেছে, ওই দিন ২:৩০ মিনটে বদরুল ইসলামের লেপ তোষকের গুদামে আগুন লেগে গুদামের ওয়াষ্ট কঠন রিফাইনারী মিশিনের ব্যাপক ক্ষয়-ক্ষতিসহ অন্যান্য সরঞ্জামাধি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আগুন দেখে আশ-পাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর কাজে লেগে পড়ে। খবর পেয়ে কুলাউড়া ও বড়লেখা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনা স্থালে পৌঁছে জনতা ও ফায়ার সার্ভিস যৌথ প্রচেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে প্রায় ১৬ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

তবে বিদ্যুতের শট সার্কেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছেন। জুড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী লেপ তোষকের গুদামে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd