সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

কমলগঞ্জে স্মৃতিসৌধ পরিচ্ছন্ন রাখার দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ৮০৮ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি কমলগঞ্জ।।

বাংলাদেশ ১৩টি সম্মুখ সমরযুদ্ধের স্মৃতিসৌধের মত ২০১২ইং সালে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বিমানবন্দর এলাকায় নির্মিত হয়েছিল একটি সম্মুখযুদ্ধ স্মৃতিসৌধ।

স্মৃতিসৌধ নির্মাণের পর এটি রক্ষণাবেক্ষণের অভাবে পুরো স্মৃতিসৌধ এলাকা বন ও আগাছায় ভরে যায়। শমশেরনগর সম্মুখ সমরযুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন করে তা রক্ষণাবেক্ষণের দাবিতে আজ (১৩ই ডিসেম্বর) রোববার সকাল ১১:৩০ মিনিটের সময় স্থানীয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “নবধারা” শমশেরনগর স্মৃতিসৌধের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।
নবধারা শমশেরনগর এর সন্বয়ক মাহমুদুর রহমান আলতার নেতৃত্বে কমিটির সদস্যরা শমশেরনগর বিমানবন্দর এলাকায় মুক্তিযুদ্ধের সম্মুখ সমরযুদ্ধ স্মৃতিসৌধের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানবন্ধন পালনকালে বক্তব্য রাখেন কমিটির সদস্য প্রভাষক কবি শাহজাহান মানিক, প্রভাষক আবু সাদাত মোঃ সায়েম, মোকারামীন চৌধুরী, শামছুল হক মিন্টু, জাহিদুল ইসলাম প্রমুখ। পরে সম্মুখ সমরযুদ্ধ স্মৃতিসৌধের বনও আগাছা পরিষ্কার পরিচ্ছন্ন করে। একই সাথে পার্শবর্তী শমশেরনগরে বধ্যভূমি স্মৃতিসৌধ ধোয়া মোছা করেন।


সংগঠনের সমন্বয়ক মাহমুদুর রহমান আলতা বলেন যে, সম্মুখ সমর স্মৃতিসৌধ নির্মাণের পর থেকে ফটকে তালা দিয়ে রাখলেও স্থানীয় প্রশাসন বা কেউ তা রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেনি। ফলে পুরো এলাকা আগাছা আচ্ছাদিত হয়ে পড়ে।

একই সাথের পাশের বধ্যভূমি স্মৃতিসৌধ অবহেলায় ও অযত্নে পড়েছিলো। গত বছরও নবধারা শমশেরনগর এ দুইটি স্মৃতিসৌধ পরিষ্কার পরিচ্ছন্ন করে ১৪ই ডিসেম্বর বুদ্ধিজীবি দিবস ও ১৬ই ডিসেম্বর বিজয় দিবসে পুষ্পার্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।

এ মানববন্ধনে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা। উপস্থিত সবাই বলেন যে, দুইটি স্মৃতিসৌধ রক্ষণাবেক্ষণের উদ্যোগ নিয়ে দায়িত্বশীল কারো কাছে ফটকের চাবি হস্তান্তর করলে লোকজন সেখানে গিয়ে স্মৃতিসৌধে প্রবেশ করে শ্রদ্ধা নিবেদন করবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd