1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ

রাশেদ আহমদ তারেকের উদ্যোগে গোলাপগঞ্জের উত্তর আলমপুরে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন।

  • প্রকাশিত : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ১০৭৮ বার দেখা হয়েছে

রাসেল আহমদ, (গোলাপগঞ্জ প্রতিনিধি)

গোলাপগঞ্জের ১০নং উত্তর বাদেপাশা ইউনিয়নের উত্তর আলমপুরে রাশেদ আহমদ তারেকের উদ্যোগে ২০০০ফুট দূরবর্তী বাড়িতে বিদ্যুৎ সংযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৩ই ডিসেম্বর) বিকালে উত্তর আলমপুর বাজারে আয়োজিত তরুণ সমাজসেবী রাশেদ আহমদ তারেকের সহযোগিতায় ও সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি -১ গোলাপগঞ্জ জোনাল অফিসের আওতাধীন ৫টি পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান। তিনি বলেন, বর্তমান সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করছে। ইতিমধ্যে গোলাপগঞ্জ-বিয়ানীবাজার এর সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদের ঐকান্তিক প্রচেষ্টায় গোলাপগঞ্জ উপজেলা শতভাগ বিদ্যুতায়িত উপজেলা হিসেবে ঘোষিত হয়েছে। কিছু কিছু এলাকায় বাকি রয়েছিল সেগুলোকেও দ্রুত বিদ্যুতায়নের আওতায় নিয়ে আসা হচ্ছে। তিনি বলেন, রাশেদ আহমদ তারেকের মতো তরুণদের এরকম মহৎ উদ্যোগে সকলে মিলে সহযোগীতা করা প্রয়োজন।

অনুষ্ঠানে বিশিষ্ট মুরব্বি মাহতাব উদ্দিনের সভাপতিত্বে ও সমাজসেবক আব্দুল করিম পাখির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা গণদাবী পরিষদ সভাপতি
আব্দুল লতিফ সরকার, গোলাপগঞ্জ উপজেলা নিরাপদ সড়ক চাই সভাপতি ইলিয়াস বিন রিয়াছত, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি শহির উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক আব্দুল খালিক, গোলাপগঞ্জ পৌর জাতীয় পার্টি সহ-সভাপতি জমির উদ্দিন, ইতালি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি রাহেল আহমদ তালুকদার, বাদেপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সুহেল আরিয়ান, উপজেলা ছাত্রলীগ নেতা তানিম রহমান সানি, রেজা আহমদ, রুমেল আহমদ, শিপু আহমদ, স্বাগত বক্তব্য রাখেন সিলেট বিভাগ গণদাবী পরিষদ শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক রাশেদ আহমদ তারেক।

এছাড়া বক্তব্য রাখেন, সমাজসেবক শফিক উদ্দিন, মাহতাব উদ্দিন, মেম্বার পদপ্রার্থী জুবের আহমদ।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় মুরব্বি আব্দুস সোবহান, ইদ্রিস আলী, শাহীন আহমদ, ফয়েজ উদ্দিন, মাহমুদ আলী, আহমদ আলী, আফতার হোসেন, আশু মিয়া, মিসবাহ উদ্দিন, তরুণ সমাজকর্মী জামিল আহমদ, আতিক আহমদ, ছাত্রলীগ নেতা রাসেল আহমদ, আবু তাহের সানি, হাফিজ মোঃ আফছার উদ্দিন, রেদোয়ান আহমদ ছলিম প্রমুখ

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed