সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

কমলগঞ্জে বিওয়াইসি আয়োজনেব্লক, বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৪৮ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::
বাঘবাড়ী ইয়ুথ ক্লাব(বিওয়াইসি)’র আয়োজনে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়- এর সহযোগিতায়
ব্লক,বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

মাধবপুর জোড়ামণ্ডপে দক্ষিণ মণ্ডপে ৭ দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণ বৃহস্পতিবার (১৪ জানুয়ারী) সমাপ্ত করা হয়। “ব্লক ও বাটিক প্রিন্ট” বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর মৌলভীবাজার – উপ-পরিচালক জনাব ফরহাত নূর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ হাবিবুর রহমান, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জনাব পূর্ণেন্দু কুমার দত্ত, প্রশিক্ষক জনাব মিতু দেব, স্হানীয় জনপ্রতিনিধি ইউপি সদস্য রামকৃষ্ণ চাটার্জী, অবঃ শিক্ষক জনাব বসন্ত কুমার সিংহ, যুব সংগঠক জনাব উপেন্দ্র কুমার সিংহ,সংগঠনে উপদেষ্টা সঞ্জয় কুমার সিংহ। প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৩০জন প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা।

ব্লক,বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ আয়োজন করে নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বী হতে উদ্বুদ্ধ করায় যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তারা বাঘবাড়ী ইয়ুথ ক্লাবকে ধন্যবাদ জানিয়ে এমন প্রশিক্ষণে সহযোগিতা রাখার আশ্বাস প্রদান করেন। বাঘবাড়ী ইয়ুথ ক্লাব সংগঠনে নানামুখী কার্যক্রমে ইতি পূর্বে জেলার শ্রেষ্ঠ যুব সংগঠনে গৌরব অর্জন করেছে ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd