1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
জনদুর্ভোগ ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রশিবিরের বিক্ষোভ মৌলভীবাজারে ছাত্রদলের দেয়াল লিখনে বানান ভুল নিয়ে বিতর্ক কমলগঞ্জে সন্ত্রাসীর ছুরিকাঘাতে নিহত ১, আহত ৩ আমাদের সকল কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার কমলগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন কমলগঞ্জে তিনদিন ব্যাপী ঐতিহ্যবাহী মৈত্রী মণিপুরী “লাই হারাওবা” উৎসব কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

মৌলভীবাজারে ছাত্রদলের দেয়াল লিখনে বানান ভুল নিয়ে বিতর্ক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৩৩ বার দেখা হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে ‘গুপ্ত সংগঠনের’ বিরুদ্ধে দেয়াল লিখন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদলের নেতাকর্মীরা কলেজের সীমানা প্রাচীরে স্প্রে পেইন্ট ব্যবহার করে ‘গুপ্ত’ শব্দটি লিখে প্রতিবাদ জানান। তবে লেখার সময় শব্দটির বানানে একটি ভাষাগত ত্রুটি ধরা পড়ে, যা নিয়ে ক্যাম্পাসে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

দেখা যায়, ‘গুপ্ত’ শব্দের প্রথম বর্ণ ‘গ’-এর ওপর একটি দীর্ঘ পূর্ণমাত্রা টানা হয়েছে। বাংলা ব্যাকরণের নিয়ম অনুযায়ী ‘গ’ অর্ধমাত্রার বর্ণ হওয়ায় এর ওপর এভাবে পূর্ণমাত্রা প্রয়োগ শুদ্ধ নয় বলে সংশ্লিষ্টরা মত দিয়েছেন। এতে বর্ণের স্বাভাবিক গঠনও কিছুটা বিকৃত হয়েছে বলে মনে করা হচ্ছে।

এ ঘটনায় সচেতন শিক্ষার্থী ও মহলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বলছেন, দেয়াল লিখনের মাধ্যমে জনসচেতনতা তৈরি একটি ইতিবাচক উদ্যোগ হলেও সেখানে ভাষার শুদ্ধতা নিশ্চিত করা জরুরি।

কলেজের এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমাদের মাতৃভাষার বর্ণমালার গঠন ও মাত্রার ব্যবহার সম্পর্কে অন্তত মৌলিক ধারণা থাকা প্রয়োজন। বিশেষ করে প্রকাশ্য স্থানে বড় করে কিছু লেখার ক্ষেত্রে বিষয়টি আরও গুরুত্ব পাওয়া উচিত।”

অনেকে মনে করছেন, রাজনৈতিক কর্মসূচিতে এ ধরনের অসাবধানতা স্লোগানের গ্রহণযোগ্যতা ও বার্তার প্রভাবকে কিছুটা দুর্বল করে দিতে পারে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed