সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ

  • প্রকাশিত : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

এম. ইসলাম,
কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক নাবালিকা মাদরাসাছাত্রীকে (১৫) ফুসলিয়ে অপহরণ এবং ঘর থেকে নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে অব্দুর রাজ্জাকের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায় যে, উপজেলার কমলগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম বাঘমারা গ্রামের বাসিন্দা আবুল বাশারের নাবালিকা মেয়ে স্থানীয় বাঘমারা গাউসিয়া তাহিরিয়া সুন্নিয়া দাখিল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্রী। মাদরাসায় যাওয়া-আসার পথে একই এলাকার আব্দুল মতিনের ছেলে আব্দুর রজ্জাক ওরফে সুভাষ (২২) নামের এক যুবক দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। এই বিষয়ে পূর্বে একাধিকবার অভিযুক্ত যুবককে সতর্ক করা হলেও সে তা আমলে নেয়নি।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ৪ঠা সেপ্টেম্বর (২০২৩ইং) সন্ধ্যা আনুমানিক ৭:৩০ ঘটিকায় অভিযুক্ত আব্দুর রজ্জাক নাবালিকা ছাত্রীকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে এবং ফুসলিয়ে বাড়ি থেকে নিয়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে পরিবারের লোকজন বিশ্বস্ত সূত্রে জানতে পারেন যে, অভিযুক্ত যুবকই মেয়েটিকে নিয়ে গেছে।

এছাড়াও চলে যাওয়ার সময় ঘরের বাক্সের ড্রয়ারে থাকা ছাত্রীর মায়ের কাপড়ের ব্যবসার নগদ ১,৬০,০০০/- (এক লক্ষ ষাট হাজার) টাকাও নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়।

ঘটনার পর ভুক্তভোগী পরিবার বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবগত করেন এবং পরবর্তীতে থানায় লিখিত অভিযোগ এনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানান।

এই বিষয়ে জানতে চাইলে কমলগঞ্জ থানা পুলিশ জানায়, অভিযোগটি খতিয়ে দেখে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। নাবালিকা ছাত্রীকে উদ্ধার এবং অভিযুক্তকে আইনের আওতায় আনতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd