সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে জমি নিয়ে বিরোধে ৩’শ, গাছের চারা কেটে ফেলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত কৃষক কমলগঞ্জের লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’প্রকৃতির বুকে দৌড়ের উচ্ছ্বাস কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল মৌলভীবাজারের লকডাউনের প্রভাব নেই, স্বাভাবিক জনজীবন কমলগঞ্জে ইকরাউল কোরআন ফাউন্ডেশনের কুইজ প্রতিযোগিতা কমলগঞ্জে হত্যা মামলা আপস না করায় গাড়িতে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগ চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলম রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার কমলগঞ্জে আপত্তিকর অবস্থায় নারীসহ ৫ জন আটক,মোটরসাইকেল ও সিএনজি জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন চলছে, ঝুঁকিতে সড়ক ও সেতু

কমলগঞ্জে জমি নিয়ে বিরোধে ৩’শ, গাছের চারা কেটে ফেলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত কৃষক

  • প্রকাশিত : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৩২ বার দেখা হয়েছে

এম. ইসলাম,
কমলগঞ্জ প্রতিনিধি::
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার রামপাশা গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জেরে ৩ শতাধিক গাছের চারা কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিবেশী সাজিদ মিয়া ও তাঁর লোকজনের বিরুদ্ধে। এতে প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী উস্তার মিয়া (৬০)।

শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) বিকেল আনুমানিক সাড়ে ৪ টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রামপাশা গ্রামে উস্তার মিয়ার নিজস্ব বলে দাবি করা জায়গায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায় যে, দীর্ঘদিন ধরে জমি নিয়ে উস্তার মিয়ার পরিবারের সঙ্গে প্রতিবেশী সাজিদ মিয়া ও তাঁর পরিবারের সদস্যদের বিরোধ চলে আসছে। এরই জেরে ঘটনার দিন উস্তার মিয়ার অনুপস্থিতিতে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র, দা ও লাঠিসোঁটা নিয়ে তাঁর জায়গায় প্রবেশ করেন। সেখানে রোপণ করা ৫ শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারার মধ্যে ৩ শতাধিক কেটে বিনষ্ট করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

উস্তার মিয়ার অভিযোগ, গাছ কাটার সময় তাঁর পরিবারের সদস্যদের বাধা দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। জায়গাটি দখলে নিয়ে সেখানে খেলার মাঠ করার কথাও বলেন অভিযুক্তরা। এ ঘটনায় তিনি কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করেও সফল হননি বলে জানান তিনি।

অভিযুক্ত সাজিদ মিয়ার বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, রামপাশা গ্রামে গাছ কাটার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd