সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে যৌতুকের অভিযোগে বিয়ে ভাঙার দাবি,বরের ভাইয়ের অভিযোগ ২০ লাখ টাকা লেনদেন কমলগঞ্জে জমি নিয়ে বিরোধে ৩’শ, গাছের চারা কেটে ফেলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত কৃষক কমলগঞ্জের লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’প্রকৃতির বুকে দৌড়ের উচ্ছ্বাস কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল মৌলভীবাজারের লকডাউনের প্রভাব নেই, স্বাভাবিক জনজীবন কমলগঞ্জে ইকরাউল কোরআন ফাউন্ডেশনের কুইজ প্রতিযোগিতা কমলগঞ্জে হত্যা মামলা আপস না করায় গাড়িতে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগ চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলম রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার কমলগঞ্জে আপত্তিকর অবস্থায় নারীসহ ৫ জন আটক,মোটরসাইকেল ও সিএনজি জব্দ

কমলগঞ্জে যৌতুকের অভিযোগে বিয়ে ভাঙার দাবি,বরের ভাইয়ের অভিযোগ ২০ লাখ টাকা লেনদেন

  • প্রকাশিত : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৩২ বার দেখা হয়েছে

এম. ইসলাম,
কমলগঞ্জ প্রতিনিধি::
মৌলভীবাজারের কমলগঞ্জে বিয়ের সব আয়োজন সম্পন্ন হলেও নির্ধারিত দিনে বিয়ের আসরে উপস্থিত হননি বর। কনের অভিযোগ, যৌতুক হিসেবে মোটরসাইকেল কেনার জন্য অতিরিক্ত দেড় লাখ টাকা দাবি করায় বিয়ে করতে আসেনি বরপক্ষ। অন্যদিকে, বরের ভাইয়ের দাবি, যৌতুক নয়, পাওনা টাকা নিয়ে বিরোধের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কাউয়ারগলা গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, গ্রামের মন্তু মিয়ার মেয়ে ওমানপ্রবাসী খয়রুন বেগমের (৩৫) সঙ্গে একই ইউনিয়নের জালালপুর গ্রামের ছোয়াব আলীর ছেলে আবাছ আলীর (৪০) প্রবাসে থাকাকালে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সময় বিভিন্ন দফায় আবাছ আলীকে ৩ লাখ ৫০ হাজার টাকা দেওয়ার অভিযোগ করেন খয়রুন।

দেশে ফেরার পর দুই পরিবারের সম্মতিতে ২০ নভেম্বর বিয়ের দিন ধার্য হয়। কনের অভিযোগ, বিয়ের আগে মোটরসাইকেল কেনার জন্য বরপক্ষকে ১ লাখ ৫০ হাজার টাকা দেওয়া হলেও বিয়ের দিন আরও দেড় লাখ টাকা দাবি করা হয়। টাকা না দেওয়ায় বরপক্ষ বিয়েতে আসেনি। এদিকে অতিথিদের আপ্যায়ন ও অন্যান্য আয়োজনে প্রায় ২ লাখ টাকা খরচ হয়। এ ঘটনায় প্রতারণা, অর্থ আত্মসাৎ ও যৌতুক দাবির অভিযোগে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন কনে খয়রুন বেগম।

তবে অভিযোগ অস্বীকার করে বরের ভাই ইয়াসিন মিয়া বলেন, তারা কোনো যৌতুক নেননি; তার ভাইয়ের পাওনা টাকা বাবদ এক লাখ টাকা নিয়েছেন। তার দাবি, আবাছ আলী বিভিন্ন সময়ে প্রাইম ব্যাংকের মাধ্যমে কনের মা জয়তুন বেগমের কাছে কয়েক কিস্তিতে টাকা পাঠিয়েছেন। কনে ব্যাংকসহ বিভিন্ন মাধ্যমে প্রায় ২০ লাখ টাকা নিয়েছেন এবং ওই টাকা দিয়ে জমি ও গরু কিনেছেন। এসব টাকার হিসাব চাইতেই বিরোধের সৃষ্টি হয়। এ ছাড়াও কনের আগের বিয়ে ও ১৫/১৬ বছর বয়সী একটি সন্তান থাকার বিষয়টি গোপন রাখা হয়েছিল বলেও দাবি করেন তিনি।

আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন জানান যে, বিয়ের বিষয়ে কেউ তাঁকে সরাসরি জানাননি। তবে সপ্তাহখানেক আগে টাকা লেনদেনের বিষয়টি বরপক্ষ তাঁকে জানিয়েছিল।

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ দাস বলেন, লিখিত অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তির আশ্বাস দিয়েছেন। সমাধান না হলে পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd