সংবাদ শিরোনাম :
চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি

হযরত শাহ আজম (রহঃ) দরগাহ্ শরীফের পবিত্র ওরশ মাহফিল হচ্ছে না

  • প্রকাশিত : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
  • ১০৪৩ বার দেখা হয়েছে

স্টাফ রিপোটার এম. আজমী।।

বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী প্রতিরোধে মৌলভীবাজার জেলার কমলগঞ্জে হযরত মাওলানা শাহ ইয়াছিন (রহঃ) এর ৮৩ তম বাৎসরিক ওরশ মাহফিল আগামী ২৬শে জানুয়ারী ২০২১ইং খ্রিস্টাব্দ রোজ মঙ্গলবার হযরত শাহ আজম (রহঃ) দরগাহ্ শরীফে হচ্ছে না।
উল্লেখ্য, হযরত শাহ আজম (রহঃ) হচ্ছেন হযরত শাহ ইয়াছিন (রহঃ) এর একমাত্র খলিফা। হযরত শাহ্‌ ইয়াছিন (রহঃ) ভারত, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল তথা মৌলভীবাজার সহ বিভিন্ন এলাকায় ইসলাম ধর্ম প্রচার করেছিলেন। হযরত শাহ ইয়াছিন (রহঃ) এর মাজার শরীফ ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাশহর এলাকায় অবস্থিত। হযরত শাহ আজম (রহঃ) দরগাহ্ শরীফ কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ২৬শে জানুয়ারী রোজ মঙ্গলবার বাদ মাগরিব থেকে পবিত্র কোরআন শরীফ খতম, খতমে খাজেগান, জিকির আজকার ও মিলাদ মহফিলের মাধ্যমে রাত ১০ ঘটিকায় দেশ ও বিদেশের শান্তি কামনা করে আখেরী মোনাজাত হবে। আখেরী মোনাজাত পরিচালনা করবেন দরগাহ্ শরীফের বর্তমান পীর সাহেব উস্তাদুল উলামা হযরত মাওলানা মোশররফ আলী ছাহেব।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd