সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

মৌলভীবাজারে কোভিড ১৯ প্রতিরোক টিকা নিলেন যারা

  • প্রকাশিত : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৯৪২ বার দেখা হয়েছে


এম মহিউদ্দীন খাঁন কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।।

মৌলভীবাজার সদর হাসপাতালে আজ থেকে শুরু হয়েছে করোনার টিকাদান কর্মসূচি। আজ রোববার মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য নেছার আহমদকে টিকা প্রয়োগের মধ্য দিয়ে মৌলভীবাজারে টিকাদান কার্যক্রম শুরু হয়।

আজ রোববার (৭ই ফেব্রুয়ারী) সকালে ১১ টায় মৌলভীবাজার সদর হাসপাতালে ভ্যাকসিন গ্রহণ করেন এমপি নেছার আহমদ।
মৌলভীবাজারে যারা প্রথম টিকা নিলেন
এদিন নেছার আহমদের শরীরে টিকা প্রয়োগের পর টিকা নিতে আসেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ, মৌলভীবাজার পৌরসভার পৌরপিতা ফজলুর রহমান ও মৌলভীবাজার প্রেস ক্লাবের সভাপতি এম এ সালাম। এরপর ধারাবাহিকভাবে রেজিস্ট্রেশন অনুযায়ী শহরের বিভিন্ন শ্রেণীর মানুষকে টিকাদান করা হবে।
এর আগে গত ৪ঠা ফেব্রুয়ারি জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান যে, জেলায় ৬০ হাজার ডোজ করোনা টিকা এসেছে। আর এডি সিরিঞ্জ এসেছে ৬৪৮০০ টি। প্রথম পর্যায়ে জেলার ৩০ হাজার মানুষকে এ টিকা দেয়ার প্রস্তুতি নেয়া হয়েছে। সদর হাসপাতালসহ ৬টি উপজেলায় একযোগে ৭ই ফেব্রয়ারী থেকে করোনা টিকার প্রথম ডোজ দেয়া শুরু হবে। এর চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেয়া হবে।
সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ জানান, গতকাল শনিবার (৬ই ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত জেলার ৫৭৫৪ জন অনলাইনে নিবন্ধন করেছেন। এদের মধ্যে ৮১৬ জনকে আজ দিনে টিকা দেয়া হবে। করোনা ভ্যাকসিন প্রদানের জন্য এরই মধ্যে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ২৯৭ জন, রাজনগরে ৫০ জন, কুলাউড়ায় ৩৯ জন, জুড়ীতে ৩০জন,বড়লেখা ১০০ জন, শ্রীমঙ্গলে ২০০ জন এবং কমলগঞ্জ ১০০ জন  করোনার টিকা নেবেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd