সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে হত্যা মামলা আপস না করায় গাড়িতে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগ চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলম রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার কমলগঞ্জে আপত্তিকর অবস্থায় নারীসহ ৫ জন আটক,মোটরসাইকেল ও সিএনজি জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন চলছে, ঝুঁকিতে সড়ক ও সেতু কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ দাবি ও পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ ব্যবসায়ি রশিদ কমলগঞ্জে প্রবাসীর বসত ঘরের দরজা-জানালা ও মোটরসহ ৩ লাখ টাকার মালামাল লুট অপ্রাপ্তবয়স্ক মেয়েকে জিম্মি করে ধর্মান্তর ও ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রচার করায়, সাংবাদিকসহ পাঁচজনের উপর মামলা

সড়ক দুর্ঘটনায় নিহত মাও. মিজানুর রহমান

  • প্রকাশিত : শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১
  • ৯৪৫ বার দেখা হয়েছে

আলোরদেশ২৪ ডেস্ক নিউজ।।
রাজধানীর মহাসড়কের নারায়নগঞ্জের সোনারগাঁ মুগড়াপাড়া এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন কচুয়ার বজুরীখোলা দরবার শরীফের পীর মওলানা মিজানুর রহমান চাঁদপুরী।

তিনি মৃত্যুকালে বাবা, স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলে সন্তানসহ বহুগুনগাহী রেখে গেছেন। কর্মজীবনে তিনি একজন মধুর কন্ঠস্বর সু-বক্তা হিসেবে মানুষের কাছে সু-পরিচিত ছিলেন।
গতকাল শুক্রবার (১৯শে ফেব্রুয়ারী) জানাজা শেষে মরহুমের লাশ বজুরীখোলা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুর সংবাদে কচুয়ার বজুরীখোলা এলাকায় ছড়িয়ে পড়লো শোকের ছায়া।

জানা যায় যে, গত বৃহস্পতিবার মধ্যরাতে সিলেট থেকে মাহফিলের বয়ান শেষে মুন্সীগঞ্জের মিয়াপাড়া এলাকায় নিজ বাসায় ফেরার পথে ওই স্থানে পৌছলে একটি ক্যাভার্ড ভ্যান তার প্রাইভেটকার চাপা দেয়। স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করে। 

এ সময় তার ব্যবহৃত প্রাইভেটকার দুমরে মুচড়ে যায় এবং গাড়ীতে থাকা তার স্ত্রী, পুত্র, চালক গুরুতর আহত ।

আহতদের মধ্যে  স্ত্রী ও চালক  বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতলে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd