সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে হত্যা মামলা আপস না করায় গাড়িতে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগ চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলম রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার কমলগঞ্জে আপত্তিকর অবস্থায় নারীসহ ৫ জন আটক,মোটরসাইকেল ও সিএনজি জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন চলছে, ঝুঁকিতে সড়ক ও সেতু কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ দাবি ও পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ ব্যবসায়ি রশিদ কমলগঞ্জে প্রবাসীর বসত ঘরের দরজা-জানালা ও মোটরসহ ৩ লাখ টাকার মালামাল লুট অপ্রাপ্তবয়স্ক মেয়েকে জিম্মি করে ধর্মান্তর ও ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রচার করায়, সাংবাদিকসহ পাঁচজনের উপর মামলা

কমলগঞ্জে নবাগত ওসির সাথে এন.পি.এস এর সৌজন্যে সাক্ষাৎ

  • প্রকাশিত : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৯২৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদন।।

মৌলভীবাজারের কমলগঞ্জ থানায় সদ্য যোগদানকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, ইয়ারদৌস হাসান এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন (এন.পি.এস) ন্যাশনাল প্রেস সোসাইটি এর নেতৃবৃন্দরা।

আজ রোববার  (২৮শে ফেব্রুয়ারী) সন্ধ্যায় থানা কার্যালয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার ইয়ারদৌস হাসান এর কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । এতে সাংবাদিকরা নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা কে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে থানা এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখা সহ অপরাধ নির্মূলে সততার সঙ্গে কাজ করার আহবান জানিয়েছেন।

কমলগঞ্জ থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা  বলেন- পুলিশ জনগণের বন্ধু। আর জনগণের বন্ধু হিসেবে আমি কাজ করতে চাই। সেক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করছি। বিশেষ করে সাংবাদিকদের সহযোগিতা পুলিশের একান্ত কাম্য। সমাজ উন্নয়নে সাংবাদিকদের লেখনির ভুমিকা সর্বদা প্রশংসনীয়। সমাজের ন্যায় অন্যায় সুখ-দুঃখের চিত্র তারা লেখনির মাধ্যমে তুলে ধরেন।
সচেতন করেন দেশ ও জাতিকে। সর্বোপরি জাতির কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অনেকাংশেই এগিয়ে রয়েছে।

তিনি আরও বলেন- মানুষের কল্যাণে থানা এলাকাধীন প্রত্যেক জাগায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা পরিচালনা করবো। এবং মাদক নির্মূলে সরকারের জিরো টলারেন্স নীতি অবলম্বনে কাজ করে যাবো। এতে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ওসি তদন্ত মোঃ সোহেল রানা (এন.পি.এস) ন্যাশনাল প্রেস সোসাইটি এর জেলা কো-অর্ডিনেটর ও অভিরাম বাংলার সম্পাদক জনাব, আব্দুস সালাম, কমলগঞ্জ উপজেলা এন.পি.এসের সভাপতি ও আলোরদেশ২৪ এর সম্পাদক জনাব, এস. এম মুমিনুল ইসলাম ফয়সাল, সাধারণ সম্পাদক ও অভিরাম বাংলার সহসম্পাদক মোঃ শামীম আহমেদ তালুকদার প্রমুখ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd