1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কমলগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি বিসমিল্লাহ এলপিজিগ্যাস স্টেশন এর ৩য় বছর পূর্তি কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন কমলগঞ্জে বিওয়াইসি আয়োজনেব্লক, বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কমলগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৭০৮ বার দেখা হয়েছে

কমলগঞ্জ মৌলভীবাজার প্রতিনিধি।।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি হাজারবছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আজ বুধবার (১৭ই মার্চ) সকালে সরকারি-বেসরকারিসহ সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর কমলগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, কমলগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ  পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে দুপুরে কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশেকুল হকের সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ রফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ এস এম আজাদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম ভূইয়া, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মোঃ ইয়ারদৌস হাসান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আব্দুল হান্নান, অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিন প্রমুখ।

আলোচনা সভা শেষে কেক কাটা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অতিথিরা। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় দাবসটি পলন করা হয়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed